| ভোলার উপকূলের ৪০ গ্রামের মানুষ পানিবন্দী অচিন্ত্য মজুমদার
ভোলা :: পুর্ণিমার জোঁর, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা দুই দিনের ভারী বষর্ণে নদীর পানি বৃদ্ধি পেয়ে ভোলার বেড়ী বাধের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে ৪০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপকূলী এলাকার অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। আগামী ২দিনে পানি আরো বাড়তে পারে এমন আশঙ্কায় আতংকে রয়েছে ওসব এলাকার মানুষ। হুমকির মুখে রয়েছে ভোলা শহর রক্ষা বেড়ীবাধ।
স্থানীয়রা জানান, পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক উচ্চতায় সাগরের পানি বৃদ্ধি পেয়ে চরফ্যাসনের দক্ষিণ উপকূলের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় পঁচে যাচ্ছে বনাঞ্চলের হাজার হাজার গাছের চারা ও রবি শস্য। পানির ঢেউয়ে ঘর ভিটার মাটি সরে যেতে শুরু করায় বসত ঘর ধ্বসে পড়ার আশংকায় নির্ঘুম রাত কাটাচ্ছেন ওসব এলাকার পরিবারগুলোর। ওই গ্রাম গুলোতে জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে । প্লাবিত গ্রামগুলো হলো বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের শান্তি নগর, শরীফ পাড়া, দালাল পুর, হাজি পুর, আদর্শ পাড়া, মোহাম্মদ পুর, ভদ্র পাড়া, কেরামত গঞ্জ, শেথ পাড়া, কুকরী-মুকরি ইউনিয়নের চর পাতিলা, কুকরী, মুসলিম পাড়া, বাবুগঞ্জ, ডাকাতিয়া, হাজিপুর, নবী নগর, শাহবাজ পুর, মুজিব নগর ইউনিয়নের চর মনোহর, চর লিউলিন, শিকদারের চর, মূল ভূ-খন্ডের মানিকা ইউনিয়নের চরফারুকী, চর লক্ষী। মাদ্রাজ, আসলামপুর, জাহানপুর, আট কপাট, হাসিনার চর, হাজারীগঞ্জ, চর ফকিরা, চর কলমী। এদিকে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় বন বিভাগের উচু এলাকা গুলিতে এখন শত শত গরু, মহিষ বিচরণ করছে। এতে মাউন্ড বাগানের ব্যাপক ক্ষয় ক্ষতি করছে। ফলে জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।
চর পাতিলা রেডক্রিসেন্ট সোলাইটির টিম লিডার মোঃ নুরনবী মুঠোফোনে জানান, বৃহস্পতিবার বিকেলে জোয়ার পানিতে সমস্ত পাতিলাচর ৩/৪ ফুট প্লাবিত হয়েছে। এতে করে অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। তবে সেখানকার সকলেই নিরাপদ আশ্যযে রয়েছে। ধারনা করা হচ্ছে আগামী ২দিনে এমন টানা বর্ষন হলে পানি আরো বাড়তে পারে।
বন বিভাগ সূত্রে জানিয়েছে, পানি না নামায় বাশির দোন বিটে ম্যানগ্রোভ কেওড়া বাগান এবং চরফ্যাসন রেঞ্জ থেকে উত্তোলিত ঢালচরে মাউন্ড বাগানের হাজার হাজার গাছের চারা জলাবদ্ধতায় পঁচে যাচ্ছে। বাশির দোন বিটের ম্যানগ্রোভ কেওড়া বাগানের প্রায় ৩০% এবং চরফ্যাসন রেঞ্জ থেকে উত্তোলিত ঢালচরে মাউন্ড বাগানের প্রায় ২০% ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |