Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১০:৪৭ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলায় গাঁজা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড
২৫ May ২০১৩ Saturday ৭:৩৯:০০ PM
Print this E-mail this

ভোলায় গাঁজা সেবনের অপরাধে দুই যুবকের কারাদণ্ড


ভোলা মানচিত্রভোলা :: ভোলার দৌলতখানে গাঁজা সেবনের অপরাধে রিপন (৩৩) ও শাহাবুদ্দিন (৩২) নামের দুই যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৫ মে শনিবার দুপুর ১২টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের কলিম পাটওয়ারী বাড়ির মোড়ে রাস্তার পাশে বসে গাঁজা সেবনের সময় পুলিশ ওই দুই যুবককে হাতে-নাতে ধরে ফেলে। এরপর উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয়কে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বিকেলে জানান, উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গাঁজার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২ টার দিকে কলিম পাটওয়ারী বাড়ির মোড় থেকে রিপন ও শাহাবুদ্দিনকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। বেলা ১ টায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রিপন চরখলিফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আঃ রহমানের ছেলে ও শাহবুদ্দিন দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালুর ছেলে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com