|
| | | | দীর্ঘদিন পর বরিশালে একত্রে জেলা ও মহানগর বিএনপি’র মিছিল
বরিশাল :: দীর্ঘদিন পর বরিশালে একত্রে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপি। আঠারো দলীয় জোটের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ২৫ মে শনিবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে এ মিছিল বের করা হয়। বরিশাল মহানগর ও জেলা বিএনপি দীর্ঘদিন পর একত্রে মিছিল বের করায় নেতাকর্মীদের উজ্জিবিত ও উৎফুল্ল দেখা গেছে। বরিশাল বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও মহানগর ও জেলা বিএনপি’র নেতাদের বন্দ্বের কারণে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল এখানকার বিএনপি। প্রতিটি দলীয় কর্মসূচি পালিত হতো আলাদাভাবে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন- জেলা বিএনপি’র সাধারন সম্পাদক বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন-আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও মহানগর বিএনপি’র সাবেক যুগ্ন-আহ্বায়ক আলী হায়দার বাবুল। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন থেকে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিলের সামনে ও পিছনে পুলিশের উপস্থিতি ছিল লক্ষনীয়।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |