Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৪৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীর ফেন্সি সম্রাট ‘মাছ মাসুম’ গ্রেপ্তার
২৮ May ২০১৩ Tuesday ৫:২৮:২২ PM
Print this E-mail this

পটুয়াখালীর ফেন্সি সম্রাট ‘মাছ মাসুম’ গ্রেপ্তার


পটুয়াখালী মানচিত্রপটুয়াখালী :: পটুয়াখালীর ফেন্সি সম্রাট, নিউ মার্কেট মাছ বাজারের আলোচিত মাছ ব্যবসায়ী মো. মাসুম সিকদার (৪২) ওরফে মাছ মাসুমকে আট বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ মে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) জাফর অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে মাসুমের দীর্ঘ সময় ধরে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তবে পুলিশ তা অস্বীকার করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাসুম মাছ ব্যবসার আড়ালে ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল। সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, শহরর ফেন্সিডিলের ডিপো প্রধানের দায়িত্ব পালন করতো মাছ মাসুম। বড় বড় ফেন্সিডিলের চালানের আর্থিক যোগানদাতা ছিলেন তিনি।

এদিকে পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত শবে বরাতের রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শিয়ালী এলাকা থেকে প্রাইভেট কারভর্তি ১১শ’ বোতল ভারতীয় ফেন্সিডিলের উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত মাছ মাসুম ওৎপোতভাবে জড়িত। ওই ঘটনার পর থেকেই মাছ মাসুম আত্মগোপনে ছিলেন।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com