|
| | | | ভোলায় দূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
ভোলা :: ভোলায় ঘূর্ণিঝড় মহাসেন ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ২ হাজার দূর্গত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে ভোলা-১ আসনের এমপি বিজেপি চেয়ারম্যান ব্যরিস্টার আন্দালিভ রহমান পার্থ। ৮ জুন শনিবার সকাল ১১টায় থেকে ৩টা পর্যন্ত ভোলা সদর উপজেলার ধনিয়া, কাচিয়া, বাপ্তা ও ইলিশা ইউনিয়নে দূর্গত মানুষের মাঝে তিনি ২০টন চাল ও নগদ অর্থ সাহায্য বিতরন করে। এসময় চার ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ লাইনে দাড়িয়ে ত্রান সামগ্রী গ্রহন করে।
এসময় এক সংক্ষিপ্ত সভায় এমপি বলেন, ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে সরকার ১০৩ কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু এ ১০৩ কোটি টাকার কাজ সেনা বাহিনীর মাধ্যমে না করালে সব টাকা লুট হয়ে যাবে। কাজের কাজ কিছুই হবেনা। মানুষের দুঃখ রয়েই যাবে। তাই জনগনকে সজাগ থাকতে হবে। যে কোন মূল্যে ভোলার নদী ভাঙনের কাজ কে দূর্নিতী মুক্ত রাখতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিজেপি সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম রতন, সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন খসরু, মোঃ হোসেন, মানষ ঘোষ প্রমুখ। পরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |