Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:৪০ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে তিন ডাকাত আটক, গণপিটুনিতে একজনের মৃত্যু
৯ June ২০১৩ Sunday ২:৪৬:৩৮ PM
Print this E-mail this

দুই ডাকাতের চোখ উৎপাটন

পিরোজপুরে তিন ডাকাত আটক, গণপিটুনিতে একজনের মৃত্যু


robbery-dakati ডাকাতিপিরোজপুর :: পিরোজপুরের মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী গ্রামে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তিন ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় গণপিটুনি দিয়ে দুই ডাকাতের চোখ উৎপাটন করা হলে এক ডাকাত মারা গেছে। পুলিশ ডাকাতদের কাছ থেকে একটি সাটারগান উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৮ জুন শনিবার রাত ১ টার দিকে ১০/১২ জন ডাকাতের একটি দল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসী শাহ আলমের বাড়িতে ডাকাতি করে। মালামাল নিয়ে ফেরার পথে প্রতিবেশীদের ডাকচিৎকারে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এসময় অনেকে পালিয়ে গেলেও মোস্তফা (৪৫), নোমান গাজী (৩৫) ও শাহজাহান (৫০)কে গ্রামবাসী ধরে গণধোলাই দেয়। গণ ধোলাইর এক পর্যায়ে মোস্তফা ও শাহজাহানের চোখ উপড়ে ফেলে গ্রামবাসী। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত তিন ডাকাতকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা রোববার সকালে মারা যায়। পুলিশ ডাকাতদের কাছ থেকে একটি সাটারগান উদ্ধার করেছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com