|
| | | | ভোলায় মাহেন্দ্র চাপায় শিশু নিহত
ভোলা :: ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় মাহেন্দ্র চাপায় তামান্না নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত তামান্না উত্তর ভেদুরিয়ার মো. ইউসুপ বেপারীর মেয়ে। ১০ জুন সোমবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক মাহেন্দ্র ও এর চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ভোলা সদর থেকে ভেদুরিয়া লঞ্চঘাট যাওয়ার পথে উত্তর ভেদুরিয়া বেপারী বাড়ি নামক স্থানে এসে শিশু তামান্নাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের বরিশাল ডটকমকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে মাহেন্দ্র চালক অহিদুলকে আটক করা হয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |