|
| | | | ভোলায় হরতালে মাঠে ছিলনা জামায়াত
ভোলা :: জামায়াতের ডাকা দেশব্যাপী সোমবারের হরতালের সাড়া মেলেনি ভোলায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও গ্রেপ্তার আতংকে মাঠে ছিলনা পিকেটাররা। কোথাও কোনো মিছিল কিংবা সমাবেশ করতে দেখা যায়নি পিকেটারদের।
শহরে হালকা যানবাহন রিক্সা, অটোরিক্স অন্যান্যদিনের মধ্যে স্বাভাবিকভাবে চলাচল করছে। দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচলও রয়েছে স্বাভাবিক। খোলা রয়েছে সকল ছোট-বড় ব্যাবসা প্রতিষ্ঠান। শহরের প্রতিটি মোড়ে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, হরতাল চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |