Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:২৫ PM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলায় ট্রলার বোঝাই চোরাই শাড়ী উদ্ধার
১০ June ২০১৩ Monday ৬:১৯:১৮ PM
Print this E-mail this

ভোলায় ট্রলার বোঝাই চোরাই শাড়ী উদ্ধার


ভোলা মানচিত্রভোলা :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূশন থানার তেতুলিয়া নদীর বকশি ঘাট থেকে ১০ জুন সোমবার বিকেল ৫টায় মাছ ধরার ট্রলারে পাচার হওয়ার সময় ১১ বস্তা ভারতীয় চোরাই শাড়ী উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শশীভূশন থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো: রেজাউল আমাদের বরিশাল ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পুলিশের দল তেতুলিয়া নদীর বকশি ঘাট এলাকায় একটি মাছ ধরার ট্রালারে তল্লাশী চালায়। এসময় সেখান থেকে ১১ বস্তা ভারতীয় চোরাই শাড়ী উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বলে জানান ওসি।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com