Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৪৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সরোয়ার-চাঁনের বাসায় নবনির্বাচিত মেয়র কামাল
১৭ June ২০১৩ Monday ১২:০৮:৩২ AM
Print this E-mail this

সরোয়ার-চাঁনের বাসায় নবনির্বাচিত মেয়র কামাল


ahosan-habib-kamal-barisal আহসান হাবিব কামালবরিশাল :: নির্বাচিত হওয়ার পর প্রথমদিনই নবনির্বাচিত মেয়র কামাল তার নির্বাচনের প্রধান সমন্বয়ক বরিশাল সদর আসনের সাংসদ ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবর রহমান সরোয়ার ও বিএনপি নেতা এবায়দুল হক চাঁনের বাসভবনে তাদের সাথে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

শনিবার মধ্যরাতে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে বেসরকারীভাবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এর পরপরই উচ্ছাসে ফেটে পড়েন নতুন মেয়রের সমর্থকরা। সকলকে নিয়ে নবনির্বাচিত মেয়র চলে আসেন দলীয় কার্যালয়ে। এরপর  ১৬ জুন রোববার দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করতে বেরিয়ে পরেন নতুন মেয়র। প্রথমেই তিনি যান বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. মজিবর রহমান সরোয়ারের বাসভবনে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি যান বিএনপি নেতা এবায়দেুল হক চাঁন’র বাসভবনে। সেখানে গিয়ে বিএনপি নেতা চাঁন ও অন্যান্য নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

রোববার দুপুরে আহসান হাবিব কামাল ভোটের দিন হামলায় আহত নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানকে দেখতে যান। এসময় তিনি তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এছাড়া নগরীর সদর রোড, কাশিপুর, ভাটিখানা আমানতগঞ্জ, হাসপাতাল রোড, রূপাতলী ফজলুল হক এভিনিউসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন নবনির্বাচিত এ মেয়র।

এসময় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করায় বরিশালবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও নির্বাচনী ইশতেহারে দেয়া ওয়াদাগুলো পূরণ করার কথা বলেন আহসান হাবিব কামাল। একইসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এর সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এবং সকল পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে, রোববার সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামালকে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে আসেন। প্রথমেই তাকে শুভেচ্ছা জানান সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল উত্তর জেলা, জিয়া সেনা কেন্দ্রীয় কমিটি, বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার, বিএনপি নেতা রাজা হারুন অর রশিদ, আবুল কালাম শাহিন, শেখ আবদুর রহিম, হালিমুজ্জামান খান মাহমুদ, শামীমা আকবর, রফিকুল ইসলাম শাহীন, জিয়াসেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈসা, তাসলিমা পারভীন, শায়লা শারমীন মিমু, চৌধুরী শরিফা নাসরিন, বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মির্জা খাদিজা বেগম প্রমুখ। বিকেলেও তিনি তার বাসায় আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

জাতীয়তাবাদী নাগরিক পরিষদের আহবায়ক ডা. আজিজ রহিম ও সদস্য সচিব ডা. মিজানুর রহমান এবং জিয়াসেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান তপন ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈসা বরিশালের নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামালকে শুভেচ্ছা জানান।

অপরদিকে আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হওয়ায় আজ বাদ আছর নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া আহসান হাবিব কামালকে মেয়র নির্বাচিত করায় জাতীয়তাবাদী নাগরিক পরিষদ নগরীর বিভিন্ন শ্রেণী পেশা ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। সদ্য নির্বাচিত মেয়র যাতে সবাইকে সাথে নিয়ে নগরীর উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে ব্যাপারে পরিষদের পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com