Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৪১ AM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » ১১ বছরের বালকের সন্তান হলো ৩৬ বছরের নারীর গর্ভে!
১৭ June ২০১৩ Monday ৫:৪০:১৮ PM
Print this E-mail this

১১ বছরের বালকের সন্তান হলো ৩৬ বছরের নারীর গর্ভে!


new-zealand নিউজিল্যান্ডআন্তর্জাতিক ডেস্ক :: নিউজিল্যান্ডে ৩৬ বছর বয়সী এক নারীর গর্ভে ১১ বছরের এক বালকের সন্তান হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। এ ঘটনা প্রকাশের পর দেশটিতে নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কেন আনা হবে না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার নিউজিল্যান্ড হ্যারল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ১১ বছরের এক বালকের বন্ধুর মার গর্ভে তার সন্তান হয়েছে। ওই নারী ও বালকের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তারা অকল্যান্ডের বাসিন্দা বলে জানানো হয়েছে।

বালকটির স্কুলের অধ্যক্ষ নিউজিল্যান্ড হ্যারল্ডকে বলেন, ছেলেটি যখন তাকে এ ঘটনা বলেছিল তখন তিনি খুবই মর্মাহত হয়েছিলেন।

তিনি জানান, গত বছরের শেষদিকে ছেলেটি তাকে বলেছিল, “আপনার শুনে ভালো লাগবে না। আমি আমার বন্ধুর মায়ের সঙ্গে সঙ্গম করছি। এটা বন্ধ হওয়া দরকার।”

নিউজিল্যান্ড হ্যারল্ড জানায়, দুই মাস আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওই শিশুটিকে নিজেদের দায়িত্বে নিয়ে নেন। এছাড়া বিষয়টি নিয়ে তারা আদালতে একটি মামলাও চালাচ্ছেন।

সম্প্রতি ১২ বছর পূর্ণ হওয়া ওই বালককেও বিশেষ সেবার আওতায় নেয়া হয়েছে বলে নিউজিল্যান্ড হ্যারল্ড জানায়। এ খবর প্রকাশের পর নারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার দাবি তোলে একটি মানবাধিকার সংগঠন।

উদ্ভূত পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী জুডিথ কোলিনস বলেন, “এ ঘটনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। আইন সংশোধনের প্রয়োজন আছে কি না সে বিষয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো।”

নিউজিল্যান্ডে শুধু পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয় এবং কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হওয়ার বিধান রয়েছে। তবে কোনো নারী জোর করে কোনো পুরুষের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হলে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com