| | | | | ঢাকা মেডিকেলের হলে বোমা তৈরির সরঞ্জাম
ডেস্ক রিপোর্ট :: ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলে বোমা তৈরির বিপুল সরঞ্জাম পেয়েছে পুলিশ। একটি কক্ষে বিস্ফোরণের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হলে অভিযান চালানো হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ১৩৩ নম্বর কক্ষে হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ যায়। এরপর পুরো কক্ষ তল্লাশি করা হয়। তিনি জানান, ওই কক্ষে একটি ব্যাগে বিস্ফোরিত হওয়া পাঁচটি ককটেলের অংশ বিশেষ, অসংখ্য জর্দার কৌটা, পাথরের টুকরা, বারুদ, পটাশিয়াম পাওয়া গেছে। সুমন নামে কলেজ শাখা ছাত্রদলের এক নেতা ওই কক্ষে থাকতেন বলে হলের শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছে।
ওসি বলেন, তারা কাউকে আটক করতে পারেননি।
| | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
| |