Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১:৪৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মেয়রপদে কামাল নির্বাচিত হওয়ায় দোয়া মোনাজাত
১৭ June ২০১৩ Monday ১১:৪১:০৬ PM
Print this E-mail this

মেয়রপদে কামাল নির্বাচিত হওয়ায় দোয়া মোনাজাত


kamal-prayer কামাল দোয়া মোনাজাতবরিশাল :: ১৮ দল সমর্থিত নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হওয়ায় শোকরানা আদায় উপলক্ষে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। ১৭ জুন সোমবার বাদ আসর নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া-মোনাজাতের পূর্বে নব-নির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল আলাহ’র দরবারে শুকরিয়া আদায় করে বলেন, ‘এ বিজয় ১৮ দলীয় জোটের সকল নেতা-কর্মীর। আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই আমাদের এই বিজয় অর্জন হয়েছে। আপনাদেরকে সাথে নিয়েই আমি এই নগরীকে সুন্দরভাবে সাজাতে চাই, তাই এই উন্নয়নের জোয়ারে আপনারাও শামিল হবেন সে প্রত্যাশা করছি।’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়েছেন মানুষ। চার সিটিতে জাতীয়বাদী শক্তি ও ইসলামী মুল্যবোধের এই বিজয় বাংলাদের আগামী দিনের গণতন্ত্রকে আরো সুসংহত করবে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে আমাদের নেতাকর্মিদের উপর একের পর এক হামলা মামলা, গ্রেফতার সর্বোপরি ভোটের দিন তাদের নানা তাণ্ডব সত্বেও মানুষ ব্যালটের মাধ্যমে বর্তমান এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের অনাস্থার কথা জানিয়ে দিয়েছে। নির্বাচনে জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে জনগনের ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে।’

নবনির্বাচিত মেয়র আহসান হাবীব কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন, জেলা বিএনপি’র আহবায়ক এবায়দুল হক চাঁন, মহানগর জামায়াতের আমীর এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট নজরুর ইসলাম খান রাজন, জেলা বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন, এডভোকেট মজিবর রহমান নান্টুসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।

দোয়া মাহফিলে ২২ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর আ. ন. ম সাইফুল আহসান আজিমের বাবা ও একে স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক নূর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com