Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৮:৩১ PM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » বিড়াল যখন মেয়রপ্রার্থী!
১৮ June ২০১৩ Tuesday ১১:৩১:১৪ AM
Print this E-mail this

বিড়াল যখন মেয়রপ্রার্থী!


mayor-moris-mexico মেয়রপ্রার্থী মরিসআন্তর্জাতিক ডেস্ক :: মেক্সিকোর পূর্বাঞ্চলীয় শহর জালাপায় মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে একটি ‘বিড়াল’কে দাঁড় করানো হয়েছে। আর বিড়ালটির নাম দেওয়া হয়েছে ‘মরিস’। রাজনীতিকদের প্রতি তিতিবিরক্ত হয়েই এ উদ্যোগ নিয়েছে স্থানীয় লোকজন।

ক্ষুব্ধ জনগণ রাজনীতিকদের এমনিতেই ‘ইঁদুর’ বলে গালি দেয়। আর তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবেই বিড়ালকে সামনে আনা হয়েছে। ইঁদুরকে ভোট দেওয়ার চেয়ে বিড়ালকে ভোট দেওয়া ভালো।

এরই মধ্যে ‘মরিস’-এর নামে ফেসবুক ফ্যানপেজ খোলা হয়েছে। এতে এক লাখ ২৫ হাজার ‘ভক্ত’ জুটে গেছে মরিসের। এছাড়া পোস্টার, লিফলেট, দেয়াললিখনের মাধ্যমে প্রচারণাও চলছে জোরেসোরে।

জালাপার স্থানীয় বাসিন্দা সার্জিও চামোরো বলেন, ভেরাক্রজ অঙ্গরাজ্য সরকার বাক স্বাধীনতায় অত্যন্ত কড়াকড়ি আরোপ করায় ‍স্থানীয়রা হতাশ হয়ে এমন উদ্যোগ নিয়েছে।

এদিকে দেখা যায় একটি নির্বাচনী প্রচারণার পোস্টারে লেখা রয়েছে, “আপনি ইঁদুরের ওপর বিরক্ত, ভোট দিন বিড়ালকে।”

গত মে মাসে চামোরো মরিসের নামে ফেসবুকে একটি পেইজ খোলেন। পেইজটি জুনের প্রথম সপ্তাহে জনসম্মুখে আসার পর ইতোমধ্যে এক লাখ ২৫ হাজার লাইকও পড়েছে। আর বিষয়টি ছড়িয়ে পড়লে মেক্সিকোর উৎসুক জনগণ মেয়রপ্রার্থী হিসেবে ‘গাধা’ বা ‘মুরগি’কে দাঁড় করাতে চাইছেন।

আগামী ৭ জুলাই অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে মেক্সিকোর প্রধান তিনটি দলের প্রতিনিধি ছাড়াও সাতজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। আর নির্বাচনে অংশ নেওয়া মরিস কোনো নিবন্ধিত প্রার্থী নয়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com