ভিজিডি’র তালিকায় অনিয়ম: কলাপাড়ায় চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
কলাপাড়া :: ভিজিডি প্রোগ্রামের অধীনে প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে সরকার ঘোষিত প্রজ্ঞাপনের পরিপন্থি কাজ করা। বাছাই প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল সদস্যদের অংশ গ্রহণ ছিল না। নির্দিষ্ট মেয়াদের পরে তালিকা করা হয় নাই। তালিকা প্রকাশ্যে পরিষদের নোটিশবোর্ডে টানানো হয়নি। এসব অভিযোগ এবং বঞ্চিতদের তালিকা অর্ন্তভূক্তির জন্য চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
চাকামইয়া ইউনিয়নের বাসিন্দা মোসাম্মৎ রীনা বেগম, মোসাম্মৎ রুমা বেগম ও মোসাম্মৎ পারভিন বেগম এদের পক্ষে এ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ মিলন চৌধুরী এমন লিগ্যাল নোটিশ দিয়েছেন। লিগ্যাল নোটিশে সাত দিনের সময়সীমা দেয়া হয়েছে। ৯জুন স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ চেয়ারম্যানকে দেয়া হয়েছে। নইলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ রয়েছে।
বিষয়টি এলাকায় সর্বত্র আলোচিত হচ্ছে।
এব্যাপারে চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, তিনি কোন ধরনের অনিয়ম করেননি।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |