Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১১:৩৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে হিরনের মোটরসাইকেল মহড়া, নগরজুড়ে আতঙ্ক
১৯ June ২০১৩ Wednesday ৯:০২:৪২ PM
Print this E-mail this

পুলিশ সদস্যকে মারধর

বরিশালে হিরনের মোটরসাইকেল মহড়া, নগরজুড়ে আতঙ্ক


hiron-showdown-barisal হিরনের মোটরসাইকেল মহড়া

নগরীতে হিরনের মোটরসাইকেল মহড়া। ১৯ জুন বেলা সাড়ে ১১টার দিকে নাজিরের পোল এলাকা থেকে তোলা (ছবি: মিজানুর রহমান/আমাদের বরিশাল ডটকম)

বরিশাল :: বেলা সাড়ে ১১টা। বরিশালের জেলখানা মোড়। অন্যান্য কর্মব্যস্ত দিনের মতই চলছিল নগরীর সবকিছু। কিন্তু হটাৎ একটানা হর্নের শব্দ এগিয়ে আসতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী, ব্যবসায়ীসহ সকলে। অজানা শঙ্কায় ব্যবসায়ীরা সাটার ফেলে বন্ধ করতে শুরু করেন ব্যবসা প্রতিষ্ঠান। পথচারীরা আশেপাশের গলিতে নিরাপদ আশ্রয়ের আশায় ছুটতে শুরু করেন। আর এর মাঝেই নগরীর পুলিশ লাইন হয়ে সদর রোড প্রদক্ষিণ করে সদর হাসপাতালের সামনে দিয়ে একসঙ্গে শতাধিক মোটরসাইকেল হর্ণ দিয়ে ছুটে চলে পলাশপুরের দিকে। হটাৎ এ মহড়ায় ভীত হয়ে পড়েন পথচারীসহ সকলে। ১৯ জুন বুধবার এভাবেই আতঙ্ক ছড়িয়ে পুরো বরিশাল নগরীতে মহড়া দিয়েছে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত সরকারদলীয় মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন।

এদিন নিজের কর্মী-সমর্থকদের নিয়ে নগরীর পলাশপুর এলাকায় গিয়ে স্থানীয় আ’লীগ নেতাদের সাথে কথা বলেন হিরন। আর তার কর্মী-সমর্থকরা পলাশপুর কলোনীতে গিয়ে বেপরোয়া আচরণ করতে শুরু করেন। যাঁরা নির্বাচনে হিরনকে ভোট দেননি, তাঁদের উদ্দেশ্য করে হিরনের কর্মী-সমর্থকরা রাস্তায় দাড়িয়ে উচ্চস্বরে গালাগাল করে ও হুমকি-ধমকি দেয়। সেসময় পলাশপুর কলোনীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর আবারও সদলবলে এলাকা ত্যাগ করেন হিরন।

এর আগে মহড়া নিয়ে পলাশপুর যাওয়ার পথে নগরীর বিডিএস ক্লাবের সামনে যানজট সৃষ্টি হয়। কিন্তু যানজট ছাড়াতে দেরি হওয়ায় এসময় সেখানে দায়িত্বরত সরোয়ার নামে ট্রাফিক পুলিশের এক কনষ্টেবলকে রাস্তায় ফেলে মারধর করে হিরনের কর্মী-সমর্থকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের পর হতাশাগ্রস্থ নেতাকর্মীদের উজ্জিবীত করতে নগরীতে প্রতিদিনই এভাবে মোটরসাইকেল মহড়া দিচ্ছেন সদ্য সাবেক হওয়া বরিশালের এই মেয়র। এর আগে ১৮ জুন মঙ্গলবার সন্ধ্যায়ও তিনি বিক্ষোভ মিছিল ও মহড়া দিয়েছেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মোটরসাইকেল মহড়ার ব্যাপারে তিনি কিছু জানেন না। এবং এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগও দেননি।

বরিশালের সদ্য নির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল বলেন, ‘তাঁরা (হিরন ও তার কর্মীরা) মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়ে নগরীতে অরাজকতা সৃষ্টি করছে ও সন্ত্রাসের জনপদে পরিনত করতে চাচ্ছে। বরিশালকে কোনভাবেই সন্ত্রাসের জনপদে পরিনত করতে দেয়া হবেনা।’ মহড়ায় অংশ নেয়া নেতাকর্মীরা সরকার দলীয় হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের কিছু বলছে না বলে এসময় অভিযোগ করেন তিনি।

এদিকে নগরীতে মোটরসাইকেল মহড়ার ব্যাপারে বক্তব্য নিতে শওকত হোসেন হিরনের মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি।

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com