|
| | | | বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ২ ঘন্টা কর্মবিরতী
বরিশাল :: অফিস সহকারী পদধারীদের বঞ্চিত করে তহশিলদার ও সহকারী তহশিলদারদের বেতন স্কেল বৃদ্ধির প্রতিবাদে ১৯ জুন বুধবার ২ ঘন্টা কর্মবিরতী ও বিক্ষোভ করেছে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা। কালেক্টরেট সহকারী সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বেতন স্কেল বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক সৈয়দ শহিদুল ইসলাম জানান, তহশিলদার ও সহকারী তহশিলদারদের বেতন স্কেল ছিল যথাক্রমে ৪৭০০ ও ৪৫০০ টাকা। অন্যদিকে অফিস সহকারীদের বেতন স্কেল হচ্ছে ৪৭০০ টাকা। গত ৩০ মে মন্ত্রালয় এক গেজেটের মাধ্যমে তহশিলদার ও সহকারী তহশিলদারদের স্কেল ৫ ধাপ বৃদ্ধি করে যথাক্রমে ৬৪০০ ও ৫৯০০ টাকা করেছে। এর প্রতিবাদ জানিয়ে এবং অফিস সহকারীদের বেতন স্কেল বৃদ্ধির বৃদ্ধির দাবীতে সারাদেশের জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা এ কর্মসূচী পালন করছে।
২০ জুন বৃহস্পতিবারও কালোব্যাজ ধারন এবং সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতী পালন করবেন বলে জানান তিনি।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
| |