| ২১-২২ জুন বরিশালে জাতীয় নজরুল সম্মেলন
বরিশাল :: বরিশালে প্রথমবারের মত দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হতে হচ্ছে জাতীয় নজরুল সম্মেলন। আগামী ২১-২২ জুন অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। এ উপলক্ষে ১৯ জুন বুধবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নজরুল সম্মেলনের কথা তুলে ধরেন নজরুল ইন্সটিটিউটের সচিব ফরিদ আহমেদ ভূঁইয়া। সংবাদ সম্মেলনে সঞ্চলকের ভূমিকা পালন করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম।
সংবাদ সম্মেলনে জানান হয়- অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার, কবি পরিবারের সদস্য বেগম খিলখিল কাজী, নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, ফেরদৌস আরা, সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, ড. লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, খালিদ হোসেন, সেলিনা হোসেন, শহীদ কবির পলাশ, তানিয়া আফরোজ, শামীমা ফেরদৌস, রেজাউদ্দিন স্টালিনসহ ঢাকার অনেক শিল্পীগন। সম্মেলনে বরিশাল বিভাগের শিল্পীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক | |