Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ১০:৩০ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » ‘জাকির নায়েক ধোঁকা দিচ্ছেন’
১০ August ২০১৩ Saturday ৮:৪৫:৫৫ PM
Print this E-mail this

‘জাকির নায়েক ধোঁকা দিচ্ছেন’


imagesজাতীয় ডেক্স:: জাকির নায়েক মুসলামানদের ধোকা দিচ্ছেন দাবি করে পিস টিভিতে তার বক্তৃতা না শোনার পরামর্শ দিয়েছেন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী।

 গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে শুক্রবার ঈদুল ফিতরের নামাজের আগে বয়ানে মাওলানা যুক্তিবাদী এই পরামর্শ দেন।

তিনি বলেন, “জাকির নায়েক কোনো আলেম নন। ইসলাম ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান  থেকে তার কোনো সার্টিফিকেটও নেই। তিনি পিস টিভির মাধ্যমে মুসলমানদের নানাভাবে ধোঁকা দিচ্ছেন, বিভ্রান্ত করছেন।”

ভারতের মহারাষ্ট্রে জন্ম নেয়া জাকির নায়েক পিস টিভির কল্যাণে বাংলাদেশেও পরিচিত মুখ। চিকিৎসা শাস্ত্রে ডিগ্রিধারী জাকির আবদুল করিম নায়েক ধর্মের প্রতি অনুরক্ত হয়ে ইসলাম নিয়ে বক্তৃতা দিয়ে আসছেন।

৪৭ বছর বয়সি জাকির নায়েক নিজের প্রতিষ্ঠিত ইসলামী রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এই ফাউন্ডেশনের মালিকানাধীন পিস টিভিতে জাকির নায়েকের বক্তৃতা প্রচার করা হয়। ইসলাম নিয়ে তার বিভিন্ন বক্তব্য নিয়ে বিতর্ক রয়েছে।

মাওলানা যুক্তিবাদী বলেন, জাকির নায়েক ঈদের নামাজ ও জামাত নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।

“জাকির নায়েক ঈদের নামাজের ৫ বা ৭ তাকবিরের যে তথ্য প্রচার করছেন, তা কোনো গোত্র বা দলের হতে পারে। কিন্তু আমাদের দেশের শতকরা ৯০ভাগ মুসলমানই হানাফি মাজহাবের। তারা বছর বছর ধরে ৬ তাকবিরের সঙ্গে ঈদের নামাজ আদায় করে আসছেন।”

“জাকির নায়েক বলেছেন, ঈদের খুৎবা শোনার প্রয়োজন নেই। কিন্তু ঈদের খুৎবা শোনা সুন্নত।”

জাকির নায়েক তার টেলিভিশন চ্যানেলের ব্যবসায়িক স্বার্থে বিভ্রান্তিকর মাসলা-মাসায়েল দিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন মাওলানা যুক্তিবাদী।

যুক্তিবাদীর এই বয়ানের সময় সাবেক বাসন ইউপি’র চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, গাজীপুর সিটির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সল আহমেদ সরকার, আতাউর রহমান, মমতাজ উদ্দিন ঈদের মাঠে ছিলেন। তারাসহ কয়েক হাজার মুসল্লি ওই ঈদ জামাতে শরিক হন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন 
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
তৌহিদ আফ্রিদির জামিন বহাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com