Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ২:৪২ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পটুয়াখালী » বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান সম্রাটের বড় ভাই মোঃ ওয়াহিদুজ্জামান বাচ্চুর ইন্তেকাল
৩০ May ২০১১ Monday ৭:০৮:১৯ PM
Print this E-mail this

বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান সম্রাটের বড় ভাই মোঃ ওয়াহিদুজ্জামান বাচ্চুর ইন্তেকাল


বরিশাল, ৩০ মে (আমাদের বরিশাল ডটকম ডেস্ক): বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আমাদের সময়ের বিশেষ প্রতিনিধি আসাদুজ্জামান সম্রাটের বড় ভাই মোঃ ওয়াহিদুজ্জামান বাচ্চু (৪৮) গতকাল রবিবার রাত দেড়টায় উপজেলার জগন্নাথকাঠী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে ……….রাজেউন)। তিনি দীর্ঘ দিন দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যু কালে তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে এক মেয়ে, এক ভাই ও এক বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ওয়াহিদুজ্জামান বাচ্চুর অকালমৃত্যূতে বরিশালের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম এমপি, এলজিইডির প্রধান প্রকৌশলী ও মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোজাম্মেল বাবু, গণপূর্ত অধিদফতরেরর প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বরূপকাঠীর পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ফারুকসহ উপজেলা বিএনপি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ,  স্বরূপকাঠী প্রেস ক্লাব সভাপতি -সম্পাদক, রিপোটার্স ক্লাব সভাপতি-সম্পাদক, স্বরূপকাঠি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও পৌর প্রাথমিক শিক্ষক সমিতি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আজ বেলা দুইটায় জগন্নাথকাঠি মুন্সিবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আগামী বুধবার তার পৈত্রিক বাড়ীতে কুলখানি অনুষ্ঠিত হবে।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com