আমতলীতে ১০ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের
বরগুনার আমতলী উপজেলার তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার এ মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হচ্ছে-বড় অংকুজান পাড়ার আবদুল জলিল ও তার বাবা শাহজাহান হাওলাদার।
ধর্ষিতা কিশোরী জানায়, তার বাড়ি দূরে হওয়ায় গত ৬ মাস ধরে তার বাবার বন্ধু শাহজাহান হাওলাদারের বাড়িতে থেকে সে তালতলী মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করত। গত শুক্রবার দুপুরে শাহাজাহানের ছেলে জলিল তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা জানাজানি হলে আসামিরা তাকেসহ তার বাবাকে খুনের হুমকি দেয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। কিশোরীর আইনজীবী এডভোকেট রঞ্জুয়ারা শিপু জানান, মামলাটি নথিভুক্ত করে তালতলী থানায় এজাহারের জন্য পাঠানো হয়েছে।
WARNING: Any unauthorised use or reproduction of amaderbarisal.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.















(1 মুল্যায়ন, গড় মুল্যায়ন: 4.00)
অমি জানতে চাই
ন্যায় বিচার চাই।
ন্যায় বিচার চাই। এভাবে যেন আর না হয় সেদিকে প্রশাষন & জনগনকে এক হতে হবে। আমরা সবাই চাই সুস্থ সুন্দর আগামী গরতে।
Please keep posting more updates…
Dhikkar Ai Noroposhur Proti
Please take necessary legal action against him.
Amra ki valo hobo na? Ekta mea r jibon evavea nostho korar ki manea asa? Ami er bisar cai.
A-r drishtanto mulok shaja hok. (Like death sentence)
Ja korar ta oti druto kortae hobae……………….
bap betar 2 joner ei fashi chai,