" />
AmaderBarisal.com Logo

বরগুনার ফাতরার বনে সেই অজগরটির ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে


আমাদেরবরিশাল.কম

২০ June ২০১১ Monday ৪:৫৮:০৯ PM

অজগরের বাচ্চা

ফাতরার বনে গুহা থেকে অজগরের বাচ্চা বের হচ্ছে, পাশে রয়েছে আরও কতগুলো ডিম (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ২০ জুন (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা জেলার আমতলী উপজেলার ফাতরার বনে অজগরের ৪২টি ডিম থেকে একে একে বাচ্চা বের হয়ে আসছে। ২০ জুন দুপুর পর্যন্ত সাতটি বাচ্চা জন্ম নিয়েছে। তবে মা অজগরটি অতিবর্ষণ ও জলোচ্ছাসে ডিমে তা না দিয়েই বৃহস্পতিবার নিরাপদে চলে গেছে।

অজগরের ডিম থেকে বাচ্চা বের হবার খবর শুনে ফাতরার বনে গিয়ে দেখা যায়, ডিমগুলো পড়ে আছে, কিন্তু অজগরটি নেই। আশে পাশের অনেক গুহায় খোঁজ করেও অজগরটিকে পাওয়া যায়নি। গুহার পাশে দাঁড়িয়ে থাকার আধা ঘন্টার মধ্যেই গুহার ভিতরের ডিম থেকে একটি অজগরের বাচ্চা বের হয়ে আসে। কয়েক ঘন্টা অপেক্ষা করে ৩টি বাচ্চা বের হওয়ার দৃশ্য দেখা যায়। ডিম থেকে বাচ্চা বের হওয়ার ২৫/৩০ মিনিট পরে দৌঁড়ানো শুরু করছে। বাচ্চাদের দৌঁড়ানো দেখে বোঝার উপায় নেই যে একটু আগে তারা ভুমিষ্ট হয়েছে। ডিম থেকে বের হয়ে আসা অজগরের বাচ্চাগুলো প্রায় ২ ফুট লম্বা। গুহার ভিতরে ৪২টি ডিম থাকলেও ২০ জুন দুপুর পর্যন্ত  ৭টি বাচ্চা বের হয়ে এসেছে।

ফাতরার বনে অজগর

ফাতরার বনে অজগরের ডিম থেকে বাচ্চা বের হওয়ার ২৫ মি: পরে তোলা ছবি (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

ফাতরার বনের বিট অফিসার মোঃ জলিলুর রহমান আমাদের বরিশাল ডটকম জানান, ইকোপার্কে কর্মরত শ্রমিকরা গত ২০ মে এ গর্তের মধ্যে অজগরটিকে দেখতে পেয়েছিল। অজগরের ডিমে তা দেবার সংবাদ বিভিন্ন মিডিয়া এবং লোক মূখে ছড়িয়ে পড়লে শত শত লোক ভীড় জমাতে থাকে। এক পর্যায় বন বিভাগের পক্ষ থেকে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার এবং ঔ জায়গায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ১৮ জুন সকালে বন বিভাগের কর্মকর্তারা প্রথমে বাচ্চা ফোটার বিষয়টি দেখতে পান। বন বিভাগের বিট অফিসার জানান, ডিমগুলো থেকে বাচ্চা বের না হওয়া পর্যন্ত তারা সেখানে পাহারা দিবেন। তাদের ধারনা, ৪২টি ডিম থেকেই বাচ্চা জন্ম নেবে।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)

এ সম্পর্কে পূর্বের সংবাদ দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
বরগুনার তালতলী ফাতরার বনে বিশাল আকৃতির অজগর সাপ ডিমে তা দিচ্ছে

অজগরের ডিম ফুটে বাচ্চা

বরগুনার ফাতরার বনে অজগরের ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

অজগরের ডিম

বরগুনার ফাতরার বনে অজগরের ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম

বড় মাপের ছবির জন্য এবং আরও ছবির জন্য আমাদের বরিশাল ডটকম’র ফেসবুক পেজে যোগ দিন : www.facebook.com/AmaderBarisal



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।