বরিশালে অপ্রাপ্তবয়সী মোবাইল ফোন ব্যবহারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান
বরিশাল, ২৮ জুন (উম্মে রুম্মান/আমাদের বরিশাল ডটকম): যৌণ হয়রানীসহ সামাজিক অপরাধ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া থানা পুলিশ ২৮ জুন সকালে বিশেষ অভিযান পরিচালনা করেছেন। অভিযানের প্রথম দিনেই দু’থানায় অপ্রাপ্ত বয়সী এক কিশোরীসহ ১৯ জন কিশোরকে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের তাদের স্ব-স্ব অভিভাবকরা থানায় লিখিত মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছে। এ নিয়ে দু’থানার সর্বত্র বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
গৌরনদী থানার এস.আই অসীম কুমার সিকদার জানান, ১৮ বছরের কম বয়সী (অপ্রাপ্ত বয়সী) কিশোররা দীর্ঘদিন থেকে কারনে অকারনে মোবাইল ফোনের মাধ্যমে মেয়েদের নানা ধরনের উত্যক্তসহ যৌণ হয়রানী ও সামাজিক অপরাধের মতো ঘটনা ঘটিয়ে আসছে। এ ধরনের অপরাধ ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রনালয় অপ্রাপ্ত বয়সী কিশোরদের মোবাইল ফোন ব্যবহার ও সিম বিক্রয় কেন্দ্রের ওপর কঠোর নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ২৮ জুন সকালে গৌরনদী বাসষ্ট্যান্ড, টরকী বন্দর, বাটাজোর বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের প্রথম দিনেই গৌরনদী থেকে অপ্রাপ্ত বয়সী স্কুল পড়ুয়া ১০ কিশোরকে আটক করা হয়। আটককৃতরা হলো-রাকিব খান (১৪), রাসেল তালুকদার (১২), বেল্লাল হোসেন (১৫), মিঠু (১৪), একরামুল হোসেন (১৪), ফরহাদ হোসেন (১৩), আরিফ মোল্লা(১৬), সোহাগ (১২), সুজন দাস (১৭) ও আফজাল হোসেন (১৭)। আটককৃতদের ওইদিন বিকেলে তাদের অভিভাবকরা থানায় এসে লিখিত মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।
তিনি আরো জানান, পরবর্তীতে ভ্রামম্যান আদালতের মাধ্যমে অপ্রাপ্ত বয়সী মোবাইল ফোন ব্যবহারকারীদের সাজা প্রদান করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। একইভাবে আগৈলঝাড়া থানা পুলিশ বিভিন্ন স্কুলের সম্মুখে অভিযান চালিয়ে তন্নী রায় (১৪) নামের এক কিশোরীসহ ৯ জন কিশোরকে আটক করেছে।
-
(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/উরু/তাপা)
WARNING: Any unauthorised use or reproduction of amaderbarisal.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
















সামাজিক ভাবে চলতে মোবাইল ফোন খুবই জরূরী .কিশোর /কিশোরীরা অপপ্রয়োগ করে এটা বিশ্বাস করতে কষ্ঠ হয়
কারন সব শ্রেনীর লোকই অপপ্রয়োগ করছেন দূর্নীতি .ঘুষ.ডাকাতি.অপহরন.ছিনতাই সব কিছুই ফোনের মাধ্যমে কন্ট্রাক
করা হয় ।নিজে ঠিক হতে হবে আগে তারপর
Good work :)
আমি এই কাজের প্রতি সাধুবাদ জানাচ্ছি । সারা বাংলাদেশে এই কার্যক্রম অবিলম্বে চালু করা হোক।
Thanks Gournadi Thana police. To be Counting This action.
eta catro somaj ke nosto korse apnara e rokom ovijan bondo koren
@ Anik; Not at all. oprapto boyoshko chele meyara mobile user maddhome bivinno rokom oporadh songhotito korse. shudhu tai noy tader noitik choritrero obokkhoy hochche. poralekhay o onek obohela korse. emotabosthay police er ei ovijan-k ami sadhubad janai…..
Thanks Barisal police…
Ata valo kaj hocche. Onek agei ata dorkar chilo. Onek late holeo ata valo hocche. Ata chaliye jete hobe. J age a baba mar motamoter vittite cholar kotha se age a ajkaler chele-meyera nijerai sob kichu aka korte chay. Ata somajer jonno khub kharap.
সারা দেশে এই কার্যক্রম অবিলম্বে চালু করা হউক।
sabash. it should continue ……..
Thanks