Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৬:২৬ PM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » পটুয়াখালী » পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ২ শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ
২৬ January ২০১১ Wednesday ৮:১৬:২৭ PM
Print this E-mail this

পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ২ শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ


দুই শিক্ষকের অপসারণের দাবিতে মানব বন্ধন

দুই শিক্ষকের অপসারণের দাবিতে মানব বন্ধন করে পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা - (ছবিঃ আমিনুর রহমান অনিক)

ঘুষ নেয়ার অভিযোগে হিসাব বিজ্ঞান বিভাগের গোলাম মোস্তফা ও শহীদুল ইসলাম নামে দুই শিক্ষকের অপসারণের দাবিতে মানব বন্ধন করেছে পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাধারন শিক্ষার্থীরা। তিন দিনের মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছে তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গতকাল কলেজ ক্যাম্পাসে নেসক্যাফে কর্তৃপক্ষ তাদের ক্যাম্পাস কার্নিভাল কনসার্ট শো আয়োজনের অনুমতির জন্য হিসাব বিজ্ঞান বিভাগের ওই দুই শিক্ষকের সাথে দেখা করেন। কিন্তু তারা অনুমতি না দিয়ে এক পর্যায়ে কনসার্ট আয়োজকদের কাছে ঘুষ দাবি করে। পরে এ বিষয় জানাজানি হলে কলেজ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। তাই সাধারন শিক্ষার্থীরা আজ কলেজ ক্যাম্পাসে তাদের অপসারনের দাবিতে বিক্ষোভ করে।

এ বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তারা ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, আমাদের বিরুদ্ধে কতিপয় শিক্ষার্থী মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এদিকে কলেজ ক্যাম্পাসে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আমিনুর রহমান অনিক
পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com