আগৈলঝাড়া, ১৬ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বিদ্যুতের দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস (গৈলা) ঘেরাও করেছে গ্রাহকরা। এসময় গ্রাহকরা বিদ্যুতের সুসম বন্টনের জন্য ডিজিএমকে ৩ দিনের আল্টিমেটাম দেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুমকি দেন তারা। ১৬ মে বুধবার সকালে আগৈলঝাড়া…
আগৈলঝাড়া, ১০ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গাছ চাঁপায় মতিন মল্লিক(২৭) নামে ১ কাঠুরের মৃত্যু হয়েছে। ১০ মে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিন মল্লিক উপজেলার বাকাল গ্রামের ছত্তার মল্লিকের ছেলে।
জানা গেছে, ১০ মে বৃহস্পতিবার সকালে কাঠুরে মতিন মল্লিক গাছ কাটতে উপজেলার রাজিহার গ্রামে আসে। গাছ কেটে ৪ শ্রমিক কাধে নিয়ে নির্দিষ্ঠ স্থানে নেয়ার সময় ৩ শ্রমিক কাধ থেকে গাছ ফেলে দিলেও মতিন…
আগৈলঝাড়া, ৭ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় একটি স্কুলে অযোগ্য শিক্ষক নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ক্লাশ বর্জন করেছে। ৭ মে সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলার পয়সারহার মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, উপজেলার পয়সারহার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খালেক শিকদার, প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা ওই স্কুলের সমাজ বিজ্ঞান শাখায় অযোগ্য হওয়া সত্বেও রাজাপুর গ্রামের বনানী অধিকারীকে নিয়োগ দেয়। ওই শিক্ষিকা…
আগৈলঝাড়া, ২ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামুল্যে উচ্চ ফলনশিল আউস ধান বীজ ও সার বিতরন করা হয়েছে। ২ মে বুধবার বিকেলে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশাল-১ আসনের সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।
বীজ ও সার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস…
আগৈলঝাড়া, ২ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় একইদিনে গৃহবধুসহ দু’জন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এঘটনায় থানায় পৃথক পৃথক দু’টি সাধারন ডায়েরী করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, মোবাইল কোম্পানী রবি’র সাব এজেন্ট গৌরনদী উপজেলার টরকী বন্দরের মিতালী টেলিকম সার্ভিসের (এসআর) কালেকশন প্রতিনিধি চাঁদশি গ্রামের সাধন মন্ডলের ছেলে সঞ্জিব মন্ডল(৩০) ৩০ এপ্রিল সোমবার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারের রবি’র ইজিলোডের টাকা কালেকশন করতে যায়। এরপর থেকে গত ৩ দিনেও…
আগৈলঝাড়া, ২ মে (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় সরকারী কাজে চাঁদার দাবীতে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা সংঘর্ষে ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে মুমুর্ষ অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্পের আওতায় ছয়গ্রাম স্কুল থেকে সাবেক চেয়ারম্যান গনি আকনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৬টন টিয়ার বরাদ্দ দেয়া হয়। ওই প্রকল্পের সভাপতি করা হয় স্থানীয় আনোয়ার…
আগৈলঝাড়া, ২১ এপ্রিল (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের আগৈলঝাড়ায় মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রি করার ঘটনায় জড়িত ডিলারের বিরুদ্ধে মামলা করার কথা থাকলেও অদৃশ্য ইশারায় শেষ পর্যন্ত থানায় মামলা করা হয়নি। নিয়ম রক্ষার খাতিরে থানায় শুধু ২টি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনার ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও ডিলালের বিরুদ্ধে মামলা না হওয়ায় বাকাল গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে মামলা না করার জন্য এলাকার প্রভাবশালী মহল ডিলারের পক্ষে বিভিন্ন…
সাইদুর রহমান স্বপন, আগৈলঝাড়া :: বরিশালের আগৈলঝারা উপজেলায় মেয়াদোর্ত্তীর্ন কীটনাশক বিক্রি করার অভিযোগে বিক্ষোভ করেছেন সেখানকার কৃষকরা। বিক্ষুদ্ধ কৃষকরা এ সময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন এবং মেয়াদোর্ত্তীর্ন কীটনাশকের ডিলারের উপর হামলা করে তার ব্যবহৃত মটর সাইকেল ভাংচুর করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিলারকে আটক…
সাইদুর রহমান স্বপন, আগৈলঝাড়া :: ‘দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোন কারণ নেই। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব থাকলেও বাংলাদেশে অর্থনৈতিক মন্দাভাব নেই। গত ৩ বছরে বৈদেশিক মূদ্রা দ্বিগুন করেছি। চলতি বছর ১ টন চালও বিদেশ থেকে আমদানী করতে হয়নি। দেশে আমদানীর…
আগৈলঝাড়া, ১১ এপ্রিল (সাইদুর রহমান স্বপন/আমাদের বরিশাল ডটকম): আগামীকাল ১২ এপ্রিল বৃহষ্পতিবার আগৈলঝাড়ায় আসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। একদিনের এ সফরে বি.বি.গভর্নর বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময়সহ স্থানীয় গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবেন।
প্রথমে বেলা ১২ টায় তিনি উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদ হল রুমে আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা সরকারী ও বেসরকারী ১৯টি ব্যাংকের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। পরে তিনি ৫০ শয্যার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের…