বরগুনা, ১৪ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) পাশের একদিন পরেই বরগুনার আমতলী উপজেলার কিশোরী সুরমা (১৫) অপহরণের শিকার হয়েছে। গত ৬ দিনেও তার কোন সন্ধান মিলেনি। এজন্য তার কলেজে ভর্তি হওয়াও অনিশ্চিত হয়ে পরেছে। কোন উপায় না পেয়ে ১৩ মে রোববার সুরমার বাবা জালাল সিকদার বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে নারী ও…
বরগুনা, ২৩ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ২৩ এপ্রিল সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৪ জনকে আটক করেছে আমতলী থানা পুলিশ।
আটককৃতরা হচ্ছেন- পৌর শ্রমিকদলের সভাপতি শামসু চৌকিদার, পৌর যুবদল ৭ নং ওয়ার্ডের সভাপতি নিজাম উদ্দিন হাওলাদার, পৌর যুবদল ৯ নং ওয়ার্ডের সভাপতি জহির উদ্দিন প্যাদা ও ছাত্রদল সদস্য নুহু ফকির।
এ ব্যাপারে আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকির জানান, হরতালের…
বরগুনা, ১১ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বরগুনার আমতলী উপজেলায় নয়া ফরাজি (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ১০ এপ্রিল মঙ্গলবার রাতে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গরু ব্যবসায়ী নয়া ফরাজি ১০ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে আমতলী থেকে বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের শহীদুলের নেতৃত্বে ৫/৬ জন তাকে রাস্তা থেকে তুলে স্থানীয় শহীদুল চৌকিদারের ঘরে নিয়ে যায়। এরপর তার মুখে…
মনির হোসেন কামাল, বরগুনা :: ‘তারেক জিয়া দেশের সবচেয়ে বড় চোর। সে এদেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। আর এখন খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য মাঠে নেমেছেন। চোরের মায়ের কথায়…
বরগুনা, ৯ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী গ্রাম থেকে কিশোরী অপহরনের অভিযোগে আমতলী থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- অপহরনের মুল হোতা মঞ্জু হাওলাদার ও তার চাচা মোশারেফ হোসেন হাওলাদার।
আমতলী থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন মামলার অভিযোগ সূত্রে জানান, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী (১৪) ৮ এপ্রিল রোববার সন্ধ্যা ৬ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় মঞ্জু হাওলাদারের নেতৃত্বে কিশোরীকে অপহরন…
বরগুনা, ৬ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬ এপ্রিল শুক্রবার উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীনে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার ইংরেজী ১ম পত্র পরীক্ষায় নকলের মহা উৎসব…
বরগুনা, ৭ মার্চ (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): আগামীকাল ৮ মার্চ বৃহস্পতিবার বরগুনার আমতলী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন দুটি হচ্ছে- পচাঁকোড়ালীয়া ও ছোটবগী। এ দুটি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৩৪৯। যার মধ্যে মহিলা ভোটার ৭ হাজার ৯৩৯ এবং পুরুষ ৭ হাজার ৪১০। ১৮টি কেন্দ্রে মোট ৫৪টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
বরগুনার ৩৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইতিপূর্বে সম্পন্ন হলেও সীমানা ও ভোটার…
বরগুনা, ১৯ ফেব্রুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহাফুজা বেগমকে বরখাস্তের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ঐ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাফর বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে শনিবার বরখাস্ত করেছেন বলে অভিযোগ উঠেছে।
কারন দর্শানো নোটিশের জবাব না দেয়া, বিদ্যালয়ের অর্থ আত্নসাৎসহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ ফেব্রুয়ারী তারিখে বিদ্যালয় পরিচালনা কমিটির সভার…
বরগুনা, ৫ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): শিক্ষক নির্যাতনের বিচার দাবী করে আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী। ৫ জানুয়ারী বৃহস্পতিবার বেলা এগারোটায় এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিল শেষে আমতলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ নূর হোসেনের সভাপতিত্বে…
বরগুনা, ২৮ ডিসেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের পর বরগুনার আমতলী উপজেলার আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে ২৮ ডিসেম্বর বুধবার সকালে ঐ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষকরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে উপজেলা শিক্ষা দপ্তরের সহায়তায় আমতলী বন্দর মডেল সরকারী ও একে হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সমাপনী পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটিয়েছেন। এ ধরনের ঘটনা ঘটাতে পারে আশংকা করে কেন্দ্র পরিবর্তনের জন্য…