বরিশাল, ২৪ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বাকেরগঞ্জে মোটরসাইকেলের টিউব ফেঁটে মনির হাওলাদার (৪০) নামে একজন নিহত এবং যাত্রীবাহি বাস খাঁদে পরে ৩০ যাত্রী আহত হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের টিউব দুর্ঘটনা ও চর আউলিয়াপুর-গারুরিয়া সড়কে যাত্রীবাহি বাস দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ২৪ ডিসেম্বর শনিবার সকালে মনির হাওলাদার তার নিজস্ব মোটরসাইকেলে হাওয়া দিতে চরামদ্দি বাসস্ট্যান্ডে আসেন। এসময় অতিরিক্ত হাওয়া ভরায় টিউবটি বিস্ফোরিত হয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে…
বরিশাল, ২৩ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় বীথি আক্তার (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ বীথি আক্তার উপজেলার পশ্চিম চর নলূয়া গ্রামের মতিউর রহমান খানের কন্যা। ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
নিহতের স্বজনরা জানান, পার্শ্ববর্তী বাউফল উপজেলার কাচিপাড়া গ্রামের শামীম খান ৫ মাস পূর্বে বীথিকে জোড়পূর্বক বিয়ে করে। বখাটে প্রকৃতির ছেলে শামীমের…
বরিশাল, ১১ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাকেরগঞ্জ কলেজে হামলা চালিয়ে শ্রেনীকক্ষের টেবিল চেয়ার ভাংচুর করেছে কলেজ ছাত্রলীগ। বাকেরগঞ্জ কলেজের অধ্যক্ষ দরিদ্র তহবিলের টাকা ছাত্রলীগের মাধ্যমে বিতরণে সম্মত না হওয়ায় এ তান্ডব চালায় কলেজ শাখা ছাত্রলীগ। হামলার সময় কলেজে একাদশ শ্রেনীর অর্ধ বার্ষিক পরীক্ষার ইংরেজী বিষয়ের পরীক্ষা চলছিল। ১১ ডিসেম্বর রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ অধ্যক্ষকে তার রুমে অবরুদ্ধ করে রেখে এ তান্ডব চালায় কলেজ ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা…
বাকেরগঞ্জ, ২৮ নভেম্বর (বাকেরগঞ্জ সংবাদদাতা/আমাদের বরিশাল ডটকম): ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। এ লক্ষ্যে আমরা যাবতীয় প্রস্তুতি…
বাকেরগঞ্জ, ২৩ নভেম্বর (বাকেরগঞ্জ সংবাদদাতা/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাকেরগঞ্জ থেকে হেযবুত তওহীদের সদস্য সন্দেহে ২ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো- পটুয়াখালী জেলার বল্লভপুর গ্রামের মোজাম্মেল তালুকদারের ছেলে নজরুল ইসলাম (৩১) ও তুষখালী গ্রামের সালাম মাতুব্বরের ছেলে সোহাগ (১৮)। ২২ নভেম্বর মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ডের মেঘনা বাস কাউন্টারের সামনে থেকে কাদের আটক করে র্যাব।
তাদের কাছ থেকে ৬ টি দাজ্জাল ইহুদী খ্রিষ্টান সভ্যতা লেখা বই, ১২ টি হেজবুত তওহীদের…
বাকেরগঞ্জ, ২১ নভেম্বর (বাকেরগঞ্জ সংবাদদাতা/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কবরস্থানেরদেয়াল ধ্বসে নাঈম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। ২০ নভেম্বর রবিবার সন্ধ্যায় বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জহিরুল ইসলাম(৭) এবং মামুন (৯) নামের অপর দু’শিশু আহত হয়ে বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর রবিবার বিকালের দিকে বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাটাদিয়া চরামুদ্দি গ্রামে হাওলাদার বাড়ির কবরস্থানের পাশে…
বরিশাল, ১৫ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সিয়াম। সে বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠী ঘরপাশা ইউনিয়নের বাসিন্দা আবদুল সোবাহান মিয়ার ছেলে। ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল…
বরিশাল, ১৪ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বাকেরগঞ্জে স্ত্রীর পরকিয়া প্রেম নিয়ে দু’পরিবারের সংঘর্ষে স্বামী নিহত হওয়ার ঘটনায় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ নভেম্বর শুক্রবার সকালে বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম জিরাইল গ্রামে স্ত্রীর পরকিয়া প্রেম নিয়ে দু’পরিবারের সংঘর্ষে স্বামী মোঃ মন্নান হাওলাদার (৩৫) মারা যান। ১২ নভেম্বর শনিবার সকালে নিহতের ভাই জালাল হাওলাদার নিহতের স্ত্রী কাজল ও তার পরকীয়া প্রেমিক সামসুলসহ ১৫ জনকে আসামী করে মামলা করা হলে পুলিশ এ মামলায় নিহতের…
বরিশাল, ১১ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বাকেরগঞ্জে স্ত্রীর পরকিয়া প্রেম নিয়ে দু’পরিবারের সংঘর্ষে স্বামী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ মন্নান হাওলাদার (৩৫)। সে উপজেলার পশ্চিম জিরাইল গ্রামের মৃত চেরাগ অলী হাওলাদারের ছেলে। ১১ নভেম্বর শুক্রবার সকালে বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম জিরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় নিহত মন্নানের ভাই জালাল হাওলাদারসহ দু’পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
জানা গেছে, নিহত মন্নান হাওলাদার ঢাকায় সবজি বিক্রেতা। তিনি বাড়ীতে না থাকায় স্ত্রী কাজলের সাথে…
বরিশাল, ১০ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): স্কুলছাত্রী সেঁজুতিকে গণধর্ষণ ও আত্মহননে প্ররোচনা মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ নভেম্বর বুধবার বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও বাকেরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড থেকে তাদের গেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।
থানা সুত্রে জান যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর বুধবার বাকেরগঞ্জ…