বরগুনা, ৬ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সেরা ফলাফল করায় ‘প্রধানমন্ত্রী পদক’ এর জন্য বরগুনার বামনা উপজেলাকে নির্বাচিত করা হয়েছে। সদ্য সমাপ্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে বরিশাল বিভাগে প্রথম স্থান অধিকার করে বরগুনার বামনা উপজেলা।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার আমাদের বরিশাল ডটকমকে জানান, বামনা উপজেলার ৭২ টি প্রাথমিক বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় ‘প্রধানমন্ত্রী পদক’ দেয়া হবে।…
বরগুনা, ৫ ডিসেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বামনায় ৮০ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর রোববার রাতে বামনা থানা পুলিশ বুকাবুনিয়া গ্রামের সুখরঞ্জন কর্মকারের ছেলে প্রদীপকে বুকাবুনিয়া বাজার থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
বরগুনা, ৪ ডিসেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): পাওনা টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে পিটিয়ে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে বামনা উপজেলার ছাত্রলীগ কর্মী তুহিন। পুলিশ পাওনাদার সোহেলকে থানায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা না করেই উল্টো ইভটিজিংয়ের মামলায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করে। পরে ৪ ডিসেম্বর রোববার ৫৪ ধারায় সোহেলকে কারাগারে পাঠানো হয়। সোহেল বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের হতদরিদ্র রুটি বিক্রেতা আবদুল মতিনের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোহেলের কাছ থেকে বেতাগী উপজেলার বদনীখালী…
বরগুনা, ৩০ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের বিপুল চন্দ্র কর্মকার ও বামনা উপজেলা পল্লী উন্নয়ন অফিসের মাঠকর্মী শিখা রানী কর্মকার হয়রানী থেকে মুক্তি পেতে ২৯ নভেম্বর মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন।
তারা লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ২০০৪ সালে জাহাঙ্গীর সর্দার ও নিকুঞ্জ বিহারী মালাকারের কাছ থেকে ১০ শতাংশ জমি কিনে বসতঘর তুলে বসবাস শুরু করেন। শ্যামল চন্দ্র কর্মকার ২০০৯ সালে নিকুঞ্জ বিহারী মালাকারের কাছ…
বরগুনা, ২৪ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বামনা উপজেলায় ৩৫ পিস প্যাথেডিনসহ আনোয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৩ নভেম্বর বুধবার রাত পৌনে নয়টায় বামনা উপজেলার তালেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত আনোয়ার হোসেন বেতাগী উপজেলার দক্ষিন করুনা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
বামনা থানার উপ-পরিদর্শক (এস,আই) আযম খান ফারুকী আমাদের বরিশাল ডটকমকে জানান, বামনার পশ্চিম সফিপুরে আনোয়ার হোসেনের নামে মাত্র একটি ঔষধের দোকান রয়েছে।…
বরগুনা, ২১ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বামনা উপজেলার প্রাণী সম্পদ বিভাগে চিকিৎসক নেই। চিকিৎসক সংকট, ওষুধের অপ্রতুলতা, কর্তব্যরত কর্মকর্তাদের কর্তব্যে অবহেলা, কর্মকর্তা কর্মচারীদের খামখেয়ালীপনা এবং বিভিন্ন অনিয়ম দূর্নীতির কারনে প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসা ব্যবস্থা চরমভাবে ভেঙ্গে পড়েছে। পশু চিকিৎসকের পদ দীর্ঘ…
বরগুনা, ২০ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের শ্যামল চন্দ্র কর্মকারসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটির পর একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। বাসা থেকে বের হবার পথ আটকিয়ে তাদেরকে গৃহবন্দী করে ফেলা হয়েছে। মামলার…
বরগুনা, ১৯ নভেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উপ-মহাপরিচালক মানজ জুনেজা, স্পেনের রাষ্ট্রদূত লুই তেজাদা, ইউএন সমন্বয়কারী নীল ওয়াকার, ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর ক্রিষ্টা রাডার, ইউনিসফ’র ডেপুটি ডিরেক্টর মিশেল সেইন্ট লট ও এফএও’র প্রতিনিধি…
বরগুনা, ১৮ অক্টোবর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বামনা থানা পুলিশ ১৭ অক্টোবর সোমবার রাতে উপজেলার মধ্য আমতলী থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে আরিফুর রহমান (৩২) ও মঠবাড়িয়া দেবেত্র গ্রামের শামসুল হক খানের ছেলে জাহিদুল হক সুমন (৩০)।
বামনা থানার সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, ১৭ অক্টোবর সোমবার রাত আটটার দিকে তার নেতৃত্বে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা…