বরগুনা, ১৫ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বেতাগীতে অধ্যক্ষের ডাস্টারের আঘাতে তিন ছাত্রী গুরুত্বর আহত হয়েছে। এদের মধ্যে আহত দুই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও আতংক বিরাজ করলেও ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাছে কর্তৃপক্ষ।
১৪ মে সোমবার সকাল সাড়ে ১১ টায় বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল আমিন ক্লাস পরিদর্শনকালে অসুস্থ থাকার কারনে স্কুলে না আসার অপরাধে…
বেতাগী, ১০ মে (সাইদুল ইসলাম মন্টু/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসার খাতা জালিয়াতির অভিযোগ তদন্তে দায়িত্বপ্রাপ্ত কর্মকতারা তদন্ত করতে এসে বিভিন্ন অনৈতিক সুবিধা ভোগ করেছেন। তারা অভিযুক্তের ভাড়া করা গাড়িতে করে তদন্ত করতে আসেন। এছাড়া প্রতিষ্ঠানে এসে তারা বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহন করেছেন বলে অভিযোগ উঠেছে। তদন্ত কর্মকর্তারা হলেন- মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিষ্টার (প্রশাসন) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক।
সম্প্রতি চ্যানেল আইসহ বিভিন্ন গনমাধ্যেমে মোকামিয়া আলিম পরীক্ষার খাতা অতিরিক্ত সময় শাখা…
বরগুনা, ২ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): প্রেমিকার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবার অভিযোগে বেতাগী থানা পুলিশ বখাটে প্রেমিক তৌহিদ মল্লিক শিপনকে গ্রেপ্তার করেছে। ১ মে মঙ্গলবার রাতে বেতাগী সদর ইউনিয়নের দক্ষিন ভোলানাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শিপন বেতাগী ডিগ্রী কলেজের এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ৩/৪ মাস পূর্বে সে তার প্রেমিকাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে শিপন…
বেতাগী, ২ মে (সাইদুল ইসলাম মন্টু/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামে এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এদিকে ধর্ষকরা এলাকায় প্রভাবশালী হওয়ায় এ ঘটনায় মামলা করার পর থেকে নিরাপত্তহীনতায় ভুগছেন র্নিযাতিত ঐ ছাত্রীর পরিবার। ইতিমধ্যে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে নির্যাতিত পরিবারটিকে।
জানা গেছে, গত ৩০ এপ্রিল সোমবার ছাত্রীটির মা ও ভাই বাড়ীতে ছিলনা। এ সুযোগে…
বেতাগী, ২১ এপ্রিল (সাইদুল ইসলাম মন্টু/আমাদের বরিশাল ডটকম): আবারো খাতা জালিয়াতির অভিযোগ উঠেছে করুনা মোকামিয়া আলীয়া মাদ্রাসা কতৃপক্ষের বিরুদ্ধে। ডাকঘর কতৃপক্ষ খাতা জালিয়াতির অভিযোগের সত্যতা পেয়ে সাব-পোষ্ট অফিসকে খাতা না রাখার অনুমতি দিলেও রহস্যময় কারনে পুনরায় মাদ্রাসা কেন্দ্রের খাতা জমা রাখছে সাবপোষ্ট অফিস।
৩ এপ্রিল চলতি বছরের অনুষ্ঠিত আলিম পরীৰার কুরআন মজিদ পরীক্ষার দিন মাদ্রাসা কেন্দ্রে রাতভর খাতা রেখে বাহির থেকে সরবারহ করা অবিকল খাতা সংযোজন করা হয়। ঐ দিন…
বরগুনা, ২০ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় র্যাব পরিচয়ে টাকা আত্মসাত চেষ্টার অভিযোগে ভূয়া ২ র্যাব সদস্যকে আটক করা হয়েছে। ২০ এপ্রিল শুক্রবার দুপুরে বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- বেতাগী উপজেলার কাজীরাবাদ গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে…
বেতাগী, ২ এপ্রিল (সাইদুল ইসলাম মন্টু/আমাদের বরিশাল ডটকম): গত ২৯ মার্চ বৃহস্পতিবার চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত বেতাগীর রাকিব হাসান সুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে সুজনের বাবা অভিযোগ করেছেন। ২ এপ্রিল বেতাগী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তার অভিযোগের তীর সুজনের প্রেমিকা টুম্পার বাবা আজিজুর রহমান, শফিকুর রহমান, মা ও চাচির বিরুদ্ধে। এর…
বরগুনা, ২৪ অক্টোবর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): প্রেমের নামে প্রতারণা ও কথিত বিয়ের ফাঁদে ফেলে সতীত্ব হরণ করায় নিজের গায়ে কেরোসিন ঢেলে প্রেমিকার আত্মহত্যার একমাস পর প্রতারক প্রেমিককে এলাকাবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। বেতাগীর আরেক যুবতীকে নিয়ে পালানোর সময়ে ২৩ অক্টোবর রোববার বিকেলে প্রতারক প্রেমিক শাওন ওরফে সোহানকে এলাকাবাসী আটক করে বেতাগী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। রাতেই বামনা থানা পুলিশ তাকে প্রেমিকার আত্মহনন মামলার আসামী হিসেবে গ্রেপ্তার…