ভোলা, ১৭ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার বোরহানউদ্দিনে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে কাজল চৌধুরী (৫৫) নামের সড়ক বিভাগের এক রোলার চালককে এসিড দিয়ে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা। ১৭ মে বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাশেদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে এসিড দগ্ধ কাজল চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এসিড দগ্ধ…
ভোলা, ১৬ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): তেল আনতে গিয়ে নিখোঁজ নুরনবী (৩০) নামের এক যুবকের লাশ দু’দিন পর ভোলার তজুমদ্দিনের চকডোশ গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ১৬ মে বুধবার বোরহানউদ্দিন থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশের চকডোশ গ্রামের একটি কাঁচা রাস্তার উপর থেকে নুরনবীর লাশ…
অচিন্ত্য মজুমদার, ভোলা :: ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ড এলাকা মেঘনার তীব্র ভাঙনের মুখে পড়েছে। গ্যাস ফিল্ড রক্ষার জন্য ১২৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও ছাড়পত্র দিতে বিলম্ব করায় এ প্রকল্পের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। এ প্রকল্পের জন্য…
অচিন্ত্য মজুমদার, ভোলা :: দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রত্যন্ত জনপদ দেউলা-সাচরা ইউনিয়ন। ওই এলাকার প্রবেশ পথে পাকা রাস্তার পাশে কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে দৃষ্টিনন্দন বেশ কিছু স্থাপনা। ঐতিহ্যবাহী প্রাচীনতম এসব স্থাপনাগুলো তৈরী করেছিলেন দক্ষিণ বাংলার তৎকালীন জমিদার বোরহানউদ্দিন চৌধুরী।
বোরহানউদ্দিন চৌধুরীর বংশধর কেফায়েত উল্যাহ নজিব ও এলাকার প্রবীণ…
ভোলা, ১৫ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলায় সড়ক দুর্ঘটনায় সবুজ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ একই উপজেলার বড় মানিকা ইউনিয়নের নিরব মিয়ার ছেলে। বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর-দৌলতখান সড়কের মিয়ারহাট এলাকায় ১৫ এপ্রিল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ১৫ এপ্রিল রোববার বিকেল ৫ টার দিকে বোরহানউদ্দিন থেকে অংকুর এন্টারপ্রাইজ নামে একটি কাভার্ডভ্যান দৌলতখান যাচ্ছিল। এ সময় চালক…
ভোলা, ১১ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ নিরব (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। ১১ এপ্রিল বুধবার বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব একই উপজেলার বড় মানিকা ইউনিয়নের মোজাম্মেল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন জানান, ১১ এপ্রিল বুধবার বেলা ১১টার বড় মানিকা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা পথচারী নিরবকে…
ভোলা, ২৩ ফেব্রুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার সড়ক দুর্ঘটনায় বোরহানউদ্দিন পলিটেনিক্যাল ইনিস্টিটিউটের ৩ ছাত্রীসহ ৪জন গুরুত্বর আহত হবার ঘটনাকে কেন্দ্র করে বোরহানউদ্দিন পলিটেনিক্যাল ইনিস্টিটিউট ও আবদুল জাব্বার কলেজের ছাত্ররা একত্রিত হয়ে প্রায় তিন ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে।…
বোরহানউদ্দিন প্রতিনিধি :: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় বোরহানউদ্দিন পলিটেনিক্যাল ইনিস্টিটিউটের ৩ ছাত্রীসহ ৪ জন আহত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কে বেলাল পরিবহনের দ্রুতগতিতে আসা একটি বাস তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ৩ ছাত্রীসহ একজন…
ভোলা, ১৮ জানুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার বোরহানউদ্দিনের ঠিকাদার ও গুদাম কর্মকর্তার যোগসাজসে খাদ্য গুদামে ৩শ টন পচা চাল প্রবেশ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৪ জানুয়ারী থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত এ চাল খালাসের কাজ চলছিল। ১৮ জানুয়ারী বুধবার সকালে এ…
ভোলা, ২৬ ডিসেম্বর (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার বোরহানউদ্দিনে যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় মোঃ জাহাঙ্গির (৩৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলার ডাইভার্শন রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গির বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাসিন্দা মোয়াজ্জেম হোসেনের ছেলে। ঘটনায় পর উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাংচুরের চেষ্টা চালায় পরে পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন…