ভোলা, ১৭ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাসন-শশীভূষণ সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত তিন ছাত্রের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চরফ্যাসন হাসপাতাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেয়ার পথে ১৬ মে বুধবার সন্ধ্যায় শাহীন এবং শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে বৃহষ্পতিবার সকালে জুয়েল ও কামরুল মারা যায়। নিহত সকলে এওয়াজপুর ওযুফিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় …
ভোলা, ১৬ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশনে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় বিএনপি ও যুবদলের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া, সাহাবুদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপি ও যুবদল নেতা মুসা, জামাল, গিয়াস, শিবলু, জুয়েল ও জামালের নাম জানা গেছে। আহতরা চরফ্যাশন হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া এ প্রতিবেদককে জানান, ১৬ মে…
ভোলা, ১৬ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশনে বজ্রপাতে একই পরিবারের পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে ওই পরিবারের আরো ২ সদস্য আহত হয়। ১৬ মে বুধবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, ১৬ মে বুধবার দুপুর ২টায় চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের খোরশেদ মাঝি ও তার ৩ ছেলে মাঠে…
ভোলা, ২ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশন উপজেলায় যুবদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালিয়েছে। এসময় ৫ যুবদল কর্মী আহত হয়েছেন। ২ মে বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল।
২ মে বুধবার বেলা ১১ টায় চরফ্যাশন উপজেলার পুরাতন ডাক বাংলা…
ভোলা, ৯ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার উত্তাল মেঘনার নিষিদ্ধ ডেঞ্জার জোনে লঞ্চ চালানোর অপরাধে ভবানীপুর-২ নামের একটি লঞ্চ আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ডেঞ্জার জোনে লঞ্চ চালানোয় লঞ্চের দায়িত্বে থাকা মাস্টার ও সুকানীকে জেল ও জরিমানা প্রদান করা হয়েছে।
থানা পুলিশ জানায়, ৯ এপ্রিল সোমবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নামক লঞ্চঘাটে ভবানীপুর-২ নামক লঞ্চটি আটক ও লঞ্চটির মাস্টার ও সুকানীকে সাজা প্রদান করা হয়। লঞ্চটি বেতুয়া থেকে…
ভোলা, ৮ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ৭ এপ্রিল শনিবার দুপুরে বজ্রপাতে ১ জন নিহত হয়েছে। নিহতের নাম মোঃ ইউনুস (৫০)। সে রসুলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।
অপরদিকে, দলিলখা বেপারী বাজার এলাকায় বজ্রপাতে ২ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন-শাজাহান (৪০) ও খোকন (৩৫)। আহত দু’জনেই বেপারী বাজার এলাকার বাসিন্দা। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ এপ্রিল শনিবার দুপুর ২…
ভোলা, ৩ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশনে অস্ত্রসহ আলমাস (৪৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ এপ্রিল মঙ্গলবার সকালে চরফ্যাশন উপজেলার আবুবরকপুর ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আলমাস চরফ্যাশনের ফরিদাবাদ গ্রামের মৃত করিম সর্দারের ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবুবকরপুরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩ টি ধারালো ছুড়ি ও ২টি রামদাসহ আলমাসকে গ্রেপ্তার করে।…
ভোলা, ২ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ২ এপ্রিল সোমবার বিকেলে পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম সুরাইয়া (০২)। সুরাইয়া ওই এলাকার মানবাধীকারকর্মী আব্দুল আজিজের মেয়ে।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, ২ এপ্রিল সোমবার বিকেল ৫টায় সুরাইয়া বাড়ির উঠানে খেলতে খেলতে এসময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন সুরাইয়াকে না দেখে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা…
ভোলা, ২০ ফেব্রুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আলীগাও গ্রাম থেকে ২০ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় স্থানীয় নুরুল ইসলামের ঘরের পেছন থেকে অজ্ঞাত (২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এর সাথে জড়িত সন্দেহে বাড়ির মালিক নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত বাড়ির লোকজন না অন্য কেউ তাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান,…
ভোলা, ২০ ফেব্রুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষন বাজারে রাস্তার পাশে রাখা বিআরটিসির একটি বাস ২০ ফেব্রুয়ারী সোমবার ভোর রাতে রহস্যজনক ভাবে আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে কি করে এ আগুন লাগলো তা বোঝা না গেলেও ধারণা করা হচ্ছে বাসের ইঞ্জিনজনিত ত্রুটির কারনে হতে পারে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিয়াজ হোসেন জানান, বিআরটিসির পাবনা-ব-১১-০০২৭ বসাটি ২০ ফেব্রুয়ারী সোমবার সকালে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। ১৯ ফেব্রুয়ারী রবিবার বিকেলে…