ভোলা, ৮ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার দৌলতখান উপজেলায় একটি দোতলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ কাজল (৪৫) নামের এক নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৮ মে মঙ্গলবার বিকাল ৫টায় দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিন সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিন সৈয়দপুর গ্রামের একটি পরিত্যাক্ত দোতলা ভবন অপসারনের কাজ করছিলেন কাজল নামের ওই শ্রমিক। কাজ করা অবস্থায় হঠাৎ পা ফসকে ২য় তলা থেকে…
ভোলা, ৮ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ইউসুফ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ৮ মে মঙ্গলবার সকাল ৮ টার দিকে দৌলতখান উপজেলার কলোনিতে এ অভিযান চালানো হয়। আটককৃত ইউসুফ একই এলাকার শাহে আলম মিয়ার ছেলে।
র্যাব-৮ এর ডিএডি মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মে মঙ্গলবার সকালে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাসিন্দা ইউসুফের বাড়িতে অভিযান…
ভোলা থেকে অচিন্ত্য মজুমদার :: ভোলার দৌলতখান উপজেলার মৃধার হাটের ঘন বসতিপূর্ন এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘেঁষেই গড়ে তোলা হয়েছে স্থানীয় চেয়ারম্যানের ইটভাটা। শুধু তাই নয় বিদ্যালয়ের যে মাঠটিতে এসব কোমলমতি শিশুদের অবাধ বিচরন ও খেলাধুলা করার কথা সেই মাঠ জুড়ে রাখা হয়েছে ইটভাটায় জ্বালানী হিসেবে…
ভোলা, ২০ ফেব্রুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ছোট-বড় অন্তত ৩০টি দোকান। এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। ২০ ফেব্রুয়ারী ভোর রাত ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেন, ২০ ফেব্রুয়ারী ভোর রাত ৪টার দিকে হঠাৎ করেই বাজারে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইক থেকে সবাইকে এবং বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর প্রায় ২ ঘন্টা যৌথ…
ভোলা, ১৯ নভেম্বর (অচিন্ত মজুমদার/আমাদের বরিশাল ডটকম): গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনিত হয়ে ৮টি দেশে ‘আরবান ডেভেলপমেন্ট প্লানিং এন্ড ম্যানেজমেন্ট’ প্রশিক্ষন কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করায় ভোলার দৌলতখানের পৌর মেয়র আলী আজম মুকুলকে গনসংবর্ধনা দেয়া হয়েছে। ১৯ নভেম্বর শনিবার বিকাল ৫টায় উপজেলা আ’লীগ কার্যালয় চত্বরে পৌর আ’লীগ ও পৌর পরিষদের উদ্যেগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পৌর আ’লীগ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌর মেয়র…
ভোলা, ৪ নভেম্বর (অচিন্ত মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের নুরউদ্দিন বাজারে আগিুকান্ডে অন্তত ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৩লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা ও স্থানীয়রা জানান, ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ৪টার দিকে একটি দোকানের বৈদুতিক সর্ট সার্কিক থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে চারপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসীর ডাক-চিৎকারে চারদিকের মানুষ জনরা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের…
ভোলা, ১৭ অক্টোবর (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার দৌলতখান উপজেলার ১৭ অক্টোবর সোমবার বিকালে ভবানীপুর লঞ্চঘাট এলাকা থেকে টিআর-কাবিখা’র ৩০০বস্তা গম ঢাকার উদ্দেশ্যে পাচারকালে আটক করেছে পুলিশ।
দৌলতখান থানার অফিসার ইন চার্জ বাবুল আক্তার আমাদের বরিশাল ডটকমকে জানান, ভবানীপুর লঞ্চঘাট হতে লঞ্চযোগে টিআর-কাবিখা’র গম ঢাকায় পাচার হচ্ছে এমন খবর জানতে পেরে পুলিশের একটি দল বিকাল ৫টায় সেখানে অভিযান চালায়। ওই সময় ভবানীপুর লঞ্চঘাট থেকে এ গম আটক করা হয়। তবে…