গলাচিপা

Page 1 of 3123

চলছে ক্রসড্যাম নির্মাণঃ ধ্বংসের পথে পটুয়াখালী ও ভোলার উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল

চলছে ক্রসড্যাম নির্মাণঃ ধ্বংসের পথে পটুয়াখালী ও ভোলার উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চল

সাইমুন রহমান এলিট, গলাচিপা :: বহুল আলোচিত পটুয়াখালী ও ভোলা জেলার উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের কয়েক হাজার গাছ কাটা হবে যেকোন সময়। চরবনানী-চরবেষ্টিন ক্রসড্যাম নির্মান কাজ এখন শেষ পর্যায়ে। বন বিভাগ এ ব্যাপারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে চিঠি দিয়েও শেষ রক্ষা করতে পারেনি, হার…

গলাচিপায় ৩৫ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক

গলাচিপায় ৩৫ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক

গলাচিপা, ১২ মে (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): গলাচিপা উপজেলার বিভিন্ন নদ-নদীতে মৎস্য বিভাগ ও র‌্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার কারেন্ট জাল ও বেহুন্দি জাল আটক করে। ১১ মে শুক্র ও ১২ মে শনিবার গলাচিপা ও রাঙ্গাবালীর পানপট্টি, চরকাজল, চরবিশ্বাস, ঘাসিরচর, গহিনখালী ও রামনাবাদ নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে এসব জাল আটক করা হয়। পরে পানপট্টি লঞ্চ ঘাট এলাকায় আটককৃত জাল আগুনে পুড়ে ফেলা হয়।

মৎস্য অফিস…

গলাচিপায় ভাতিজার হাতে চাচা খুন

গলাচিপায় ভাতিজার হাতে চাচা খুন

গলাচিপা, ৩০ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): গলাচিপা উপজেলার দক্ষিন পানপট্টি গ্রামে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ৩০ এপ্রিল সোমবার ভোর ৫টায়।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, দক্ষিন পানপট্টি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আলাউদ্দিন হাওলাদার ফজরের নামাজের জন্য ওজু করতে ঘাটে যায়। এ সময়ে অতর্কিতে তার ভাতিজা দলিল উদ্দিন লাঠি দিয়ে চাচার মাথায় প্রচন্ড আঘাত করে। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন হাওলাদারের মৃত্যু হয়। দীর্ঘদিন যাবত দলিল উদ্দিন…

গলাচিপায় টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত ২০

গলাচিপায় টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত ২০

গলাচিপা, ৩০ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩০ এপ্রিল সোমবার সকাল ১১ টায় চারটি গ্রামে টর্নেডোর ছোঁবলে বিদ্যালয় ভবন, বসতঘর, মসজিদ ও দোকানসহ অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের নীচে চাপা পড়ে বিদ্যালয়ের শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চরকাজল ইউনিয়নের বড়শিবা, ছোটশিবা, উত্তরচরকাজল ও কপালবেড়া গ্রামের ওপর দিয়ে…

গলাচিপায় শান্তিপূর্ণ হরতাল পালিত

গলাচিপায় শান্তিপূর্ণ হরতাল পালিত

গলাচিপা, ২৯ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ‘গুম’ হওয়ার প্রতিবাদে দুই দিনের হরতালের প্রথম দিন গলাচিপায় শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে।

২৯ এপ্রিল রবিবার ভোর রাত থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় অবস্থান নেয়। এসময় তারা হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল ও পিকেটিং করে। গলাচিপা উপজেলার ৫ টি রুট থেকে দুরপাল্লার কোন প্রকার যানবাহন ছেড়ে যায়নি। অফিস-আদালত…

স্বামীর নির্যাতনে গলাচিপায় গর্ভবতী গৃহবধূর আত্মহত্যা

স্বামীর নির্যাতনে গলাচিপায় গর্ভবতী গৃহবধূর আত্মহত্যা

গলাচিপা, ১২ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): স্বামীর নির্মম নির্যাতনের সইতে না পেরে আত্মহত্যা করেছে সানিয়া আক্তার ফাতেমা (২০) নামের সাত মাসের গর্ভবতী এক গৃহবধু। ১১ এপ্রিল বুধবার গভীর রাতে গলাচিপা উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাঙ্গাবালী থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে সানিয়ার স্বামী রনোকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে বড়বাশাদিয়া ইউনিয়নের মনিপাড়া গ্রামের ধলু…

গলাচিপায় কার্গোর ধাক্কায় নৌকা ডুবি, আহত ৫

গলাচিপায় কার্গোর ধাক্কায় নৌকা ডুবি, আহত ৫

গলাচিপা, ১১ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): গলাচিপা হরিদেবপুরে কার্গো ট্রলারের ধাক্কায় যাত্রীসহ একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে অন্তত ৫ জন আহত হয়েছেন। ১১ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় গলাচিপা পৌর এলাকা সংলগ্ন আড়পট্টি খেয়া ঘাটে খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় খলিল মাঝির খেয়া ট্রলার হরিদেবপুর থেকে ২৫ জন যাত্রী নিয়ে গলাচিপা খেয়া ঘাট আসছিল। এসময় দক্ষিণ দিক থেকে আসা একটি কার্গো ট্রলার খেয়া ট্রলারকে ধাক্কা…

গলাচিপায় মৃদু ভূ-কম্পন অনুভূত

গলাচিপায় মৃদু ভূ-কম্পন অনুভূত

গলাচিপা, ১১ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর গলাচিপাসহ উপকূলীয় এলাকায় ১১ এপ্রিল বুধবার দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ৩টা ৭ মিনিটের সময় কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা টুটুল জানান, তিনি তার তিন তলা বিল্ডিং এর বাসায় দুপুরের খাবার খেয়ে খাটে শুয়ে ছিলেন। দুপুর ৩টা ৭ মিনিটে ভূমিকম্পে তিন তলা ভবনটি কয়েকবার কেঁপে উঠলে আলমারির উপর থাকা মালপত্র…

পুরুষ শূণ্য গলাচিপার চরবেষ্টিন গ্রাম

পুরুষ শূণ্য গলাচিপার চরবেষ্টিন গ্রাম

গলাচিপা, ৭ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): গলাচিপার চরমোন্তাজের চরবিষ্টিন এলাকায় চিংড়ি ঘের নিয়ে সংঘর্ষে পাল্টাপাল্টি মামলায় দুপক্ষের ৩৭ জনের নাম উল্লেখ করে পটুয়াখালী দ্রুত বিচার আদালতে ভিন্ন দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামী করা হয়েছে। এতে করে চরমোন্তাজের চরবেষ্টিন এলাকায় পুরুষদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মামলার গ্রেপ্তার ও পুলিশের হয়রানি এড়াতে ভোর হলেই পুরুষ শূণ্য হয়ে পড়ছে চরবেষ্টিন এলাকা। পুরো এক গ্রাম…

গলাচিপায় অন্যকে ফাঁসাতে গিয়ে বাদি শ্রীঘরে

গলাচিপায় অন্যকে ফাঁসাতে গিয়ে বাদি শ্রীঘরে

গলাচিপা, ১ এপ্রিল (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): মিথ্যা মামলা করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন গলাচিপার গুয়াবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন। ১ এপ্রিল রবিবার গলাচিপা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান মিথ্যা মামলার দায়ে বাদি আনোয়ার হোসেনকে ৭ দিনের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

আদালত সূত্র জানায়, গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের জেন্নাত আলী গাজীর ছেলে আনোয়ার হোসেন প্রতিপক্ষকে ফাঁসাতে গত ৩ জুলাই গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে…

Page 1 of 3123