বরিশাল ডেস্ক :: সৌদি আরবের দাম্মামে ১ মে মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জসিম হাওলাদার (৩৪) নামের গৌরনদী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের আরজ আলী হাওলাদারের ছেলে।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ১ মে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪ টার দিকে জসিম পিকআপযোগে দোকানের মালামাল নিয়ে যাওয়ার সময় দাম্মামের আবকিকে একটি লড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জসিম মারা যায়। নিহত জসিম…
গৌরনদী, ২০ এপ্রিল (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের গৌরনদী উপজেলার হরহর গ্রামের জামে মসজিদের ইমাম এলাহী বক্সের বিরুদ্ধে দশম শ্রেনীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন আইনে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ইমাম এলাহী বক্স দাবী করেছেন বাদীদের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকায় তার বিরুদ্ধে এ মিথ্যা মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী…
গৌরনদী, ২০ এপ্রিল (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের গৌরনদীতে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী আনিস ঘরামীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ এপ্রিল শুক্রবার ভোররাতে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত আট বছর পূর্বে উপজেলার ইল্লা গ্রামের হালান ঘরামীর পুত্র আনিস ঘরামীর সাথে একই উপজেলার বড়দুলালী গ্রামের আজিজ সরদারের কন্যা পারভিন খানমের সামাজিক ভাবে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের সময় কনের পিতা বর আনিসকে নগদ ৫০…
গৌরনদী, ১৬ এপ্রিল (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): বেপরোয়া চলাফেরায় বাধা দেয়ার কারণে ১৫ এপ্রিল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর শরিকল গ্রামে এক সন্তানের জননী সিমু বেগম সীমা (২৬) নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ গৃহবধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১১ বছর পূর্বে গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের মৃত একেএম গিয়াস উদ্দিন খানের মেয়ে সিমু…
গৌরনদী, ১৩ এপ্রিল (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): ছাত্রলীগের এক কর্মীর বোনকে উত্যাক্ত করার ঘটনাকে কেন্দ্র করে ১২ এপ্রিল বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের দু’গ্রুপ কর্মীর মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে ৬ কর্মী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ কর্মী তুষারের বোনকে অপর ছাত্রলীগ কর্মী তসলিম উত্যাক্ত করলে ১২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডে ছাত্রলীগ কর্মী তুষার ও তার সমর্থকরা অপর ছাত্রলীগ কর্মী তসলিমের উপর হামলা চালিয়ে মারধর করে। এ…
গৌরনদী, ১১ এপ্রিল (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা পাল্টা-হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। ১১ এপ্রিল বুধবার সকালে এ ঘটনার সময় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় এক জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদে মাছ ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করলে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।
পুলিশ…
গৌরনদী, ৭ এপ্রিল (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): আদালতের নির্দেশ অমান্য করে ৭ এপ্রিল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী মৌজার টরকী বন্দর এলাকায় বাড়ি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ দখলকারীদের সরিয়ে দিয়ে খালি ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। অবশ্য দখলকারীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বরিশালের গৌরনদী উপজেরার সুন্দরদী মৌজার টরকী বন্দর এলাকায় এসএ ২৯ নং খতিয়ানের ২০৯১ নং দাগের ৭৭…
গৌরনদী, ২ এপ্রিল (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): বিদেশ নামে সোনার হরিন ধরার জন্য বায়না ধরে যুবক কাইয়ুম হাওলাদার। হতদরিদ্র পিতার পক্ষে এত টাকা জোগার করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। এতে অভিমান করে বিষপান করে ২ এপ্রিল সোমবার সকালে কাইয়ুম আত্মহত্যা করে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার তাঁরকুপি গ্রামের…
গৌরনদী, ২২ মার্চ (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): ‘জীবনের উল্লাসে চল অমৃত সদনে, সত্য, প্রেম, পবিত্রতা’ শ্লোগান নিয়ে বাংলার জাগরনের অগ্রদূত বৃটিশ বিরোধী আন্দোলনের পুরধা, শিক্ষাব্রতী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্ম ভুমি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামে আজ ২২ মার্চ বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপী অশ্বিনী মেলা শুরু হয়েছে। বিকেল ৪টায় বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে “অশ্বিনী মঞ্চে” আনুষ্ঠানিক ভাবে মেলা উদ্ধোধন করবেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত…
গৌরনদী, ২১ মার্চ (বিএম রিপন/আমাদের বরিশাল ডটকম): বরিশালের গৌরনদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপর্যপুরি ছুরিকাঘাতে বৃদ্ধ পিতা চাঁন মিয়াকে (৮৫) খুন করেছে তার আপন পুত্র রাজা শরীফ (৫৬)। ২১ মার্চ বুধবার বিকেলে গৌরনদী উপজেলার বাসুদেব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার বাসুদেব…