লালমোহন

Page 1 of 512345

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন, ১৪ মে (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে পানিতে ডুবে নাঈম নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৪ মে সোমবার সকাল ১০টায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের গাইমারা গ্রামের আবুল কালাম মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নাঈম বাড়ির সকলের অজান্তে খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পরে যায়। পরে তাকে অনেকক্ষন না দেখে খোঁজাখুজি শুরু হলে বাড়ির পুকুরে তার ভাসমান লাশ পাওয়া যায়। নিহত নাঈমের পিতার নাম আবুর…

লালমোহনে বাসের ধাক্কায় টেম্পু মালিক নিহত, আহত ২

লালমোহনে বাসের ধাক্কায় টেম্পু মালিক নিহত, আহত ২

লালমোহন, ১২ মে (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে যাত্রীবাহি বাসের ধাক্কায় টেম্পু আরহী মনির (২৮) নামের এক যুবক নিহত ও অপর ২ যুবক আহত হয়েছে। নিহত মনির টেম্পুটির মালিক ছিলেন বলেল জানা গেছে। সে বাড়ি লালমোহন বদপুর ইউনিয়নে। ১২ মে শনিবার সকাল সাড়ে ১০ টায় ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী সংলগ্ন ওসিমদ্দিন হাওলাদার বাড়ির দরজায় এঘটনা ঘটে। এঘটনায় আহত টেম্পু চালক রিয়াজ (২০) ও হেল্পার ইউসুফ (২৫)কে লালমোহন সদর হাসপাতালে…

ফলোআপঃ ‘ফেমাস বাংলা’র কর্মকর্তারা লাপাত্তা, ২৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ফলোআপঃ ‘ফেমাস বাংলা’র কর্মকর্তারা লাপাত্তা, ২৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

লালমোহন, ৮ মে (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনসহ ৭ উপজেলার বিভিন্ন গ্রামে প্রাক-প্রাথমিক স্কুলে ৩ হাজার শিক্ষক ও সুপারভাইজার নিয়োগ দেয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ায় প্রতারণার অভিযোগে ‘ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটি’ নামে একটি এনজিও’র বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ৭ মে সোমবার রাতে রমাগঞ্জ ইউনিয়নের আঃ রাজ্জাক বাদী হয়ে চিহ্নিত ২৫ জন এবং অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে এ মামলা করেন। মামলার পর ফেমাস বাংলা…

চাকুরীর নামে প্রতারণাঃ লালমোহনে ফেমাস বাংলা’র অফিস সিলগালা, আটক ১

চাকুরীর নামে প্রতারণাঃ লালমোহনে ফেমাস বাংলা’র অফিস সিলগালা, আটক ১

লালমোহন, ৭ মে (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলাসহ জেলার ৭ উপজেলায় বিভিন্ন গ্রামে প্রাক-প্রাথমিক স্কুলে ৩ হাজার শিক্ষক ও সুপারভাইজার নিয়োগ দেয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি এনজিও’র বিরুদ্ধে।…

লালমোহনে গৃহবধুকে নির্মম নির্যাতন

লালমোহনে গৃহবধুকে নির্মম নির্যাতন

লালমোহন, ৪ মে (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): লালমোহনে গৃহবধূকে নির্মম নির্যাতন করে রক্তাক্ত জখম করেছে এক পাষণ্ড স্বামী। ৪ মে শুক্রবার দুপুর ২টায় পৌর এলাকার ওয়েষ্টার্নপাড়া ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার গৃহবধু ৪ সন্তানের জননী খাদিজা আক্তার কমলা বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন…

লালমোহনে ‘ফেলে রাখা’ বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু

লালমোহনে ‘ফেলে রাখা’ বৈদ্যুতিক তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু

লালমোহন, ৩০ এপ্রিল (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে পল্লী বিদ্যুতের কর্মচারীদের অবহেলায় রাস্তার পাশে পড়ে থাকে তারে জড়িয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রের। ৩০ এপ্রিল সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার গজারিয়া এলাকার পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গজারিয়া পশ্চিম বাজারে কিছুদিন আগে ঝড়ো হাওয়ায় পল্লী বিদ্যুতের তার ক্ষতিগ্রস্থ হলে পল্লী বিদ্যুতের কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ওই তার রাস্তার পাশে ফেলে রাখে। ৩০ এপ্রিল সোমবার…

ভোলায় সড়ক দুর্ঘটনায় ১ শিশুর মৃত্যু

ভোলায় সড়ক দুর্ঘটনায় ১ শিশুর মৃত্যু

ভোলা, ২৯ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহি ভটভটির চাপায় নহিদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল রোববার বিকেলে লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চর কালাচাঁদ এলাকায় এ দুঘটনা ঘটে। নিহত নাহিদা ধনিগৌর নগর ইউনিয়নের আব্দুল কুদ্দুসের মেয়ে ।

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) শীলমনি চাকমা আমাদের বরিশাল ডটকমকে জানান, ১৯ এপ্রিল রোববার বিকেলের দিকে লর্ডহাডিঞ্জ থেকে লালমোহনগামী একটি যাত্রীবাহি ভটভটি চর কালাচাঁদ এলাকায় রাস্তায় দাড়িয়ে…

লালমোহনে টর্নেডোঃ পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩০

লালমোহনে টর্নেডোঃ পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩০

লালমোহন, ১০ এপ্রিল (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে ৯ এপ্রিল সোমবার বিকেলে আকষ্মিক টর্নেডোয় ২ শতাধিক ঘর সম্পুর্ণ বিধ্বস্তসহ পাঁচ শতাধিক ঘরবাড়ি ও মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে ও টিনে কেটে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের…

ভোলায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, আহত ৪০

ভোলায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবি, আহত ৪০

ভোলা, ৯ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): বরিশাল-চরকলমী ঘোষেরহাট রুটের এম.এল আলমগীর নামের একটি লঞ্চ লঞ্চ ঝড়ের কবলে পড়ে তীরের দিকে যাওয়ার সময় তলা ফেঁটে ডুবে গেছে। ৯ এপ্রিল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে তেঁতুলিয়া নদীর লালমোহন উপজেলার কাচুয়াখলীর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল বলে যানা গেছে তবে চরের কাছাকাছি থাকা অবস্থা ডুবে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু কিছু যাত্রী জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পরলে এ সময়…

লালমোহনে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রবি শস্যের ব্যাপক ক্ষতি

লালমোহনে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় রবি শস্যের ব্যাপক ক্ষতি

লালমোহন, ৯ এপ্রিল (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার লালমোহনে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ৪শ’ কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হওয়ার সংবাদ পাওয়া গেছে। ৯ এপ্রিল সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে একটানা ৩ ঘন্টার এ শিলা বৃষ্টি চলতে থাকে।

লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, ওই…

Page 1 of 512345