মঠবাড়িয়া

মঠবাড়িয়ায় ছাত্রীর শ্লীলতাহানীর দায়ে শিক্ষক বরখাস্ত

মঠবাড়িয়ায় ছাত্রীর শ্লীলতাহানীর দায়ে শিক্ষক বরখাস্ত

মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দধিভাঙ্গা আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৫) শ্লীলতাহানীর দায়ে ঐ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যৌন হয়রাণির শিকার মেয়েটি ওই বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর ছাত্রী। সে পার্শ্ববর্তী বামনা উপজেলার বড়তালেশ্বর গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে।

নির্যাতিত মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের গোলাম মোস্তফা মল্লিকের ছেলে ও স্থানীয় দধিভাঙ্গা আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. জাকির হোসেন মল্লিক গত ১৯…

পিরোজপুরে গলায় ফাঁস দিয়ে জেলের আত্মহত্যা

পিরোজপুরে গলায় ফাঁস দিয়ে জেলের আত্মহত্যা

পিরোজপুর, ৮ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে বাদল আকন (৪০) নামের এক জেলে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী বাদল আকন উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের আঃ ছত্তার আকনের ছেলে। খবর পেয়ে ৮ মে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠিয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ।

মৃতের স্ত্রী হাচিনা বেগম জানান, ৭ মে সোমবার বিকেলে সে তার ননদের অসুস্থ্য মেয়েকে দেখতে মঠবাড়িয়ার একটি…

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুর, ৮ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী গ্রাম থেকে র‌্যাব ৮ এর সদস্যরা অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ সোহাগ হাওলাদার নামে একজনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল শনিবার রাতে র‌্যাব ৮ এর পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক গোলাম নবীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত সোহাগ মিঠাখালী গ্রামের আব্দুস সোবাহানের পুত্র। তার বিরুদ্ধে মঠবাড়ীয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

- (আমাদের বরিশাল ডটকম/পিরোজপুর/মার/তাপা)

মঠবাড়িয়ায় জুয়ার আসর থেকে মাদরাসা শিক্ষক ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মঠবাড়িয়ায় জুয়ার আসর থেকে মাদরাসা শিক্ষক ও যুবলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর, ২১ নভেম্বর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারের একটি জুয়ার আসর থেকে মাদ্রাসার শিক্ষকসহ চারজনকে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। ২১ নভেম্বর সোমবার ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন তাদেরকে ৭ দিনে কারাদন্ড দিয়েছেন।

জানা যায়, ২০ নভেম্বর রোববার রাতে সাপলেজা বাজারে বসে জুয়া খেলার সময় সাপলেজা নেসারিয়া ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার ইংরেজী শিক্ষক রেজাউল করীম, সাপলেজা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন…

মঠবাড়িয়ার মিরুখালী বাজার থেকে ৯ মন ইলিশ মাছ উদ্ধার

মঠবাড়িয়ার মিরুখালী বাজার থেকে ৯ মন ইলিশ মাছ উদ্ধার

পিরোজপুর, ১৪ অক্টোবর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাজারে বিক্রির জন্য আনা ৯ মন ইলিশ মাছ ১৪ অক্টোবর শুক্রবার স্থানীয় জনতা আটক করেছে।

মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ তালুকদার আমাদের বরিশাল ডটকমকে জানান, সকালে বাজারে বিক্রীর জন্য আনা ইলিশ মাছগুলো আমারা দেখতে পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশকে খবর দেই। এরপর পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আমাদের বরিশাল ডটকমকে জানান, মিরুখালী বাজারে বিক্রীর…