বরিশাল ডেস্ক :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাসুম বিল্লাহ নামের এক কোস্টগার্ড সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদের হামলায় ওই পরিবারের ৩ জন আহত হয়েছেন। ৩০ এপ্রিল সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার চরলতা ইউনিয়নের সরিকেলের চর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, ৩০ এপ্রিল সোমবার দিবাগত মধ্যরাতে ঢাকায় কমরত কোস্টগার্ড সদস্য (এসএ-১) মাসুম বিল্লাহ’র বাড়িতে ১০/১৫ জনের একটি মুখোশধারী ডাকাতদল দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদেরকে অস্ত্রের…
বরিশাল, ১১ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে প্রায় ৮শ’ যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পরেছে বিআইডব্লিউটিসি’র বরিশালগামী যাত্রীবাহী স্টীমার পিএস টার্ন। ঢাকা থেকে বরিশাল আসার পথে ১১ ডিসেম্বর রোববার ভোর সাড়ে ৫ টায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীর বগাদিয়া চর সংলগ্ন ডুবোচরে আটকা পরে জাহাজটি।
জানা গেছে, ১০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রায় ৮শ’ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয় স্টীমার পিএস টার্ন।…
বরিশাল, ৪ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): মেহেন্দিগঞ্জে যৌন হয়রানির অভিযোগে ১০ বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিশুটির নাম রাজিব। সে মেহেন্দিগঞ্জের নতুনচর সিলন্দিয়া রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ও স্থানীয় জাহা্ঙ্গীর মাঝির ছেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের খোকনের দায়ের করা মামলায় পুলিশ ৩ নভেম্বর বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার করে। শিশুটির পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই মামলা দায়ের করা করেছেন প্রধান শিক্ষক আবু তাহের।
৪ নভেম্বর শুক্রবার…
বরিশাল, ২৭ আগষ্ট (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে সংঘর্ষে দু’টি মালবাহী কার্গো ডুবির ঘটনা ঘটেছে। এসময় এক কার্গো শ্রমিক গুরুত্বর আহত হন। ডুবে যাওয়া দু’টি কার্গোর বাদবাকি শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
২৭ আগষ্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের আইলখালী গ্রামের গজারিয়া ও কালাবাদর নদীর মোহনায় থেমে থাকা একটি কার্গোকে চলমান একটি কার্গোকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে বলে…