মাহবুবুল আলম শাহীন, মনপুরা :: ভোলার মনপুরার উত্তর সাকুচিয়া ও দ. সাকুচিয়া ইউনিয়নে ঘূর্নিঝড় আর শিলাবৃষ্টির ভয়াবহ তান্ডবের ১ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্থদের পূনর্বাসিত করা হয়নি। ক্ষতিগ্রস্থ উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা নিজেদের উদ্যোগে পুনরায় জোড়াতালি দিয়ে বাড়িঘর দাড় করানোর চেষ্টা করলেও নিম্মবিত্ত গরীব…
অচিন্ত্য মজুমদার, ভোলা :: ‘সন্ধ্যার পর থ্যাইকা শুরু হয় ঝড় আর শিলা বৃষ্টি। কিছু বুইঝা উঠনের আগেই হারা গ্রাম ভুতুইরা গ্রাম হইয়া গেল।’ কথাগুলো বল্লেন টর্নেডোতে ক্ষতিগ্রস্ত মনপুরা দঃ সাকুচিয়া ইউনিয়নের মোঃ নাছির মাঝি (৭৫)। গত দুই দিন ধরে অনাহারে খোলা আকাশের নিচে বসে…
ভোলা, ১১ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। ১১ এপ্রিল বুধবার সকালে ভোলা-ভেলুমিয়া সড়কের খেয়াঘাট ব্রীজ এলাকায় ট্রাকের চাপায় আবু ছিদ্দিক (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। অপরদিকে, ১১ এপ্রিল বুধবার বেলা ১২ টায় মনপুরা উপজেলার দাসের হাট নামক স্থানে মটরসাইকেলের চাপায় হাজেরা খাতুন (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টায় একটি ট্রাক দ্রুত গতিতে ভেলুমিয়া থেকে ভোলা আসার পথে…
ভোলা, ৬ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে একটি অজ্ঞাত ভাসমান পুরুষের (৩২) লাশ উদ্ধার করেছে মনপুরা থানা পুলিশ। ৫ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে মেঘনায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে যান। তবে অন্ধকারের মধ্যে কোন আলো না থাকায় লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ৬ এপ্রিল শুক্রবার নাইবের হাটের দক্ষিণ-পশ্চিম পাশের মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করে সুরতাল করে ভোলা…
মনপুরা, ৩ এপ্রিল (মোঃ মাহবুবুল আলম শাহীন/আমাদের বরিশাল ডটকম): ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বলেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশে একটি স্লোগান উঠেছে- ‘আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না।’ যারা জনগনের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে পারে নাই, যারা বলেছিল ১০ টাকায় চাউল খাওয়াবে, ১০ টাকায় চাউল খাওয়াতে পারে নাই,যারা বলেছিল ঘরে ঘরে চাকুরী দিব, ঘরে ঘরে চাকুরী দিতে পারে নাই বরং…
ভোলা, ১ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার মনপুরারসহ উপকুলের বিভিন্ন ম্যানগ্রোভ বনাঞ্চলে খাবার ও মিঠা পানির অভাবে লোকালয়ে চলে আসতে শুরু করেছে হরিনের পাল। আর লোকালয়ে এসে এসব হরিনের পাল প্রতিদিন কিছু অসাধু শিকারী হাতে ধরা পড়ছে।…
মনপুরা, ২৯ ডিসেম্বর (মোঃ মাহবুবুল আলম শাহীন/আমাদের বরিশাল ডটকম): ভোলার মনপুরার দক্ষিনে অবস্থিত চর নিজাম সংলগ্ন সাগর মোহনার দ্বীপ ভাসানচরে প্রথম দফায় পুলিশের সাথে এবং দ্বিতীয় দফায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১১ জলদস্যূ নিহতের ঘটনায় সারা দেশে ব্যাপকভাবে তোলপাড় শুরু হয়। ঘটনার প্রায় ১৫ দিন পরে আলোচিত ঐ ঘটনাস্থল পরিদর্শনে মনপুরায় এসেছেন বরিশাল রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ডা. আবদুর রহিম। তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন ভোলা…
ভোলা, ১৪ ডিসেম্বর (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার মনপুরা উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় ভাসানচরের দক্ষিণে জলদস্যুদের সঙ্গে পুলিশের কয়েক দফা বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন (২৫) নামের এক জেলে এবং ১০ জলদস্যু নিহত হয়েছে। এসময় বন্দুকযুদ্ধে জলদস্যুদের পাল্টা আক্রমনে রেজাউল ও মিজান নামের ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জেলে গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে ৪ জলদস্যু নিহত হয়েছে এবং ব্যাপক সংঘর্ষ শেষে বিক্ষুব্ধ জনতা ৬ জলদস্যুর চোখ উপড়ে নিয়ে তাদেরকে পিটিয়ে…
লালমোহন, ১৪ ডিসেম্বর (জসিম জনি/আমাদের বরিশাল ডটকম): ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ভাসানচরে বঙ্গপসাগরের মোহনায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে জাকির বাহিনীর প্রধান মেঘনার জাকিরসহ ১০ জলদস্যু নিহত হয়েছে। এসময় ক্রসফায়ারে পরে বিল্লাল নামে এক জেলে নিহত হয়। ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ১৪ ডিসেম্বর বুধবার দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাসানচরে জলদস্যুদের সঙ্গে পুলিশের…
মনপুরা, ৫ ডিসেম্বর (মোঃ মাহবুবুল আলম শাহীন/আমাদের বরিশাল ডটকম): ভোলার মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের অসৌজন্যমূলক আচরনে ক্ষুব্ধ হয়ে এবারের বিজয় দিবসে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সরকারী অনুষ্ঠান বর্জনের ঘোষনা দিয়েছেন মনপুরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। গত ১ ডিসেম্বরের জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি অবহিত করার জন্য উর্ধ্বতন বিভিন্ন দপ্তরে অবহিতকরন চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো উপজেলা মুক্তিযোদ্ধা…