পিরোজপুর, ২০ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শুক্রবার বিকেলে নাজিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবিএম তাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান। পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক সেন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসমাবেশে যুদ্ধাপরাধীদের বিচার পক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকারের কাছে দাবী…
পিরোজপুর, ১৪ নভেম্বর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের নাজিরপুর থানায় ছাত্রলীগ কর্মীদের হামলা, ভাংচুর ও পুলিশ কর্মকর্তাদের আহত করার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ মালেকসহ উপ-পরিদর্শক মোঃ মালেক ও কনষ্টেবল মোঃ সাইফুল ইসলামকে পিরোজপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান ১৪ নভেম্বর সোমবার প্রত্যাহারের (ক্লোজ) বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসংগত, গত ৬ নভেম্বর এক ছাত্রলীগ কর্মীকে আটকের জের ধরে…
পিরোজপুর, ১০ নভেম্বর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের নাজিরপুর উপজেলার পেনাখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২জন নিহত হওয়ার ঘটনায় পিরোজপুর ও গোপালগঞ্জে ১০ নভেম্বর বৃহস্পতিবার পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে নিহত বাবুল শেখের ভাই আঃ কালাম শেখ বাদী হয়ে ২৬জন নামীয় ও অজ্ঞাত ১শত ৫০ জনের নাম উলেৱখ করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অপরদিকে ইয়াহিয়া দাড়িয়া হত্যার ঘটনায় তার ভাই জাকির…
পিরোজপুর, ১ অক্টোবর (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের নাজিপুর উপজেলার শ্রীরামকাঠী ও দীর্ঘা ইউনিয়নে নির্বাচন ৩০ সেপ্টেম্বর শুক্রবার সম্পন্ন হয়েছে।
নাজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজমল হোসেন জানান, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আঃ মালেক ব্যাপারী ৪০৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা ৩১৪৫ ভোট পেয়েছেন। দীর্ঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ শাহ আলম ৩৮১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বর্তমান চেয়ারম্যান দ্বিজ দাশ হালদার…