পাথরঘাটা

Page 1 of 512345

নিখোঁজ কোস্টগার্ড সদস্যদের সন্ধান মিলেছে

নিখোঁজ কোস্টগার্ড সদস্যদের সন্ধান মিলেছে

বরগুনা, ৫ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): নিখোঁজ হবার একদিন পরে ৪ মে শুক্রবার রাতে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদসহ ১৫ জনের সন্ধান মিলেছে। ৫ মে শনিবার সকাল দশটায় তারা দুবলার চর থেকে পাথরঘাটার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সাথে রয়েছে চোরাকারবারীদের একটি বৃহৎ আকারের ট্রলারসহ একজন চোরাকারবারী। রাতে তারা পাথরঘাটায় ফিরে আসবেন বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন।

৫ মে শনিবার দুপুরে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. হারুন অর…

পাথরঘাটা কোস্টগার্ডের ৯ সদস্যসহ ১৩ জন নিখোঁজ

পাথরঘাটা কোস্টগার্ডের ৯ সদস্যসহ ১৩ জন নিখোঁজ

বরগুনা, ৪ মে (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): ৩ মে বৃহস্পতিবার রাত থেকে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদসহ ১৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ১৩ জনের মধ্যে ৯ জন পাথরঘাটা কোস্টগার্ডের সদস্য রয়েছেন এবং বাকী ৪ জন ট্রলারের চালক ও সোর্স। তাদের সন্ধানে পাথরঘাটা কোস্টগার্ডের তিনটি টিম বের হয়েছেন। তবে ৪ মে শুক্রবার রাত পৌনে নয়টা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজদের মধ্যে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ছাড়াও মারফত…

বরগুনার পাথরঘাটায় আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৬

বরগুনার পাথরঘাটায় আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৬

বরগুনা, ২১ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): কেন্দ্র ঘোষিত হরতালের সমর্থনে বরগুনার পাথরঘাটায় বিএনপি’র লাঠি মিছিলে শ্রমিকলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় ও ধাওয়া পাল্টা-ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। ২১ এপ্রিল শনিবার বিকেলে সংগঠিত এ সংঘর্ষের সময় পাথরঘাটা পৌর শহরের বধুয়া গিনি হাউজ ভাংচুর হয়।

আহতরা হচ্ছেন- পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  এম. মতিউর রহমান মোল্লা, ফোরকান হোসেন, আবু হানিফ, মামুন, ইসমাইল হেসেন শিকদার, আনোয়ার হোসেন, শাহআলম, বেল্লাল হোসেন,…

পাথরঘাটায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীঃ ইউএনও’র প্রশিক্ষণ ভাতা ৩ লাখ ৬৮ হাজার টাকা

পাথরঘাটায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচীঃ ইউএনও’র প্রশিক্ষণ ভাতা ৩ লাখ ৬৮ হাজার টাকা

মনির হোসেন কামাল, বরগুনা :: বর্তমান সরকারের ঘরে ঘরে চাকুরীর প্রতিশ্রুতি হিসেবে বরগুনা, কুড়িগ্রাম ও গোপালগঞ্জে চালু করা হয়েছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী। আর এ কর্মসূচীতে সাধারণ মানুষের চেয়ে দু/একজন সরকারী কর্মকর্তাই লাভবান হয়েছেন বেশী। তারা এ কর্মসূচী থেকে আয় করে নিয়েছেন লাখ লাখ টাকা। বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন তাদের একজন। ন্যাশনাল সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ ভাতা বাবদ তিনি একাই নিয়েছেন ৩ লাখ ৬৮ হাজার টাকা। অথচ…

সাগর উত্তাল, জেলেরা ফিরছে নিরাপদে অবস্থানে

সাগর উত্তাল, জেলেরা ফিরছে নিরাপদে অবস্থানে

বরগুনা, ৯ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): সঞ্চালনশীল মেঘমালার কারনে বঙ্গোপসাগর অগ্নিমূর্তি ধারন করেছে। উত্তাল সাগরে জেলেরা টিকতে না পেরে জেলেরা কিনারে ফিরতে শুরু করেছে। ৯ এপ্রিল সোমবার বিকেল পর্যন্ত বরগুনা সদর উপজেলার নলী, নিশানবাড়িয়া, কুমিরমারা, বাবুগঞ্জ, পাথরঘাটার চরদুয়ানী, জ্ঞানপাড়া, বড়ইতলা, হরিনঘাটা, আমতলীর তালতলী, আশারচর, সোনারচরসহ বিভিন্ন স্থানে সহস্রাধিক ট্রলার ফিরে এসেছে।

বরগুনা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি জানান, ইতোমধ্যে ৫/৬টি ট্রলার ডুবির ঘটনা ঘটলেও নিহতের কোন…

বরগুনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বরগুনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বরগুনা, ৯ এপ্রিল (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা গ্রাম থেকে ৯ এপ্রিল সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ৮ এপ্রিল রোববার বিকেলে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু খাদিজা বেগম মারা যান।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এস,আই) নুর হোসেন জানান, একটি বালতি ভেঙ্গে ফেলাকে কেন্দ্র করে গত ২৭ মার্চ মঙ্গলবার গৃহবধুকে কুপিয়ে আহত করে তার স্বামী মোহাম্মদ…

বরগুনায় পতিতা ও খদ্দেরকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

বরগুনায় পতিতা ও খদ্দেরকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

বরগুনা, ২১ মার্চ (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনায় এক পতিতা ও খদ্দেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। ২১ মার্চ বুধবার দুপুরে তাদের বরগুনা জেলা শহরের বনানী হোটেল থেকে র‌্যাব-৮ এর ডিএডি গোলাম নবীর নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- ভ্রাম্যমান পতিতা পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের খাদিজা বেগম এবং খদ্দের বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের গেড়ামর্দন গ্রামের এমাদুল হক।

এরপর তাদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার সোহেল রহমানের ভ্রাম্যমান আদালতে…

বরগুনায় ৫৫ লাখ টাকার অবৈধ জাল আটক

বরগুনায় ৫৫ লাখ টাকার অবৈধ জাল আটক

বরগুনা, ৭ মার্চ (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার বিষখালী-পায়রা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ৬ মার্চ মঙ্গলবার বিকেল থেকে ৭ মার্চ বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ৪৬ হাজার ৪৪০ মিটার অবৈধ জাল আটক করেছে। যার মুল্য ৫৫ লাখ টাকা। বুধবার দুপুরে পাথরঘাটা লঞ্চঘাটের বিষখালী নদীর পাড়ে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

নৌবাহিনীর দায়িত্বরত কমান্ডার এ এস এম মুছা জানান- তারা তালতলা, মাছের খাল, কালমেঘা, কাকচিড়া,…

পাথরঘাটায় গোয়েন্দা পুলিশসহ ৬ জুয়ারী আটক

পাথরঘাটায় গোয়েন্দা পুলিশসহ ৬ জুয়ারী আটক

বরগুনা, ৬ মার্চ (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মুন্সি বাড়ি নামক স্থানে অবস্থিত বাংলালিংক টাওয়ারের নিচের একটি কক্ষ থেকে পাথরঘাটা থানা পুলিশ ৬ মার্চ মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের এক সদস্যসহ ৬ জুয়ারীকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে- পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ডিএসবি পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান, পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে এনামূল কবির মিলন (৪১), ৪নং ওয়ার্ডের আব্দুর রব খানের ছেলে গোলাম মোস্তফা ওরফে…

পাথরঘাটা পৌরসভার মেয়র-কাউন্সিলরদের জীবনের নিরাপত্তা দাবী

পাথরঘাটা পৌরসভার মেয়র-কাউন্সিলরদের জীবনের নিরাপত্তা দাবী

বরগুনা, ৯ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনার পাথরঘাটা পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব ও ৭ কাউন্সিলর ৯ জানুয়ারী সোমবার দুপুরে জীবনের নিরাপত্তা দাবী করে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভার দু’জন কাউন্সিলর ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন সন্ত্রাসী তাদের জীবননাশের হুমকী দিচ্ছে বলে তারা দাবী করছেন।…

Page 1 of 512345