পটুয়াখালী

Page 1 of 8012345...102030...Last »

পটুয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালী, ১৮ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে সুজন মিয়া (২৮) নামের এক অস্ত্র ব্যাবসায়ীকে একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। ১৮ মে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী সুজন ময়মনসিংহের গৌরিপুর উপজেলার লন্তাখোলা এলাকার আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, ১৭ মে বৃহস্পতিবার বিকেলে ঢাকা টার্মিনাল থেকে সৈকত-১ লঞ্চে যাত্রীবেশে অস্ত্র নিয়ে পটুয়াখালীতে আসছিল…

পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাউফল পৌর শহর

পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাউফল পৌর শহর

কৃষ্ণ কর্মকার, বাউফল :: আসন্ন ২২ মে বাউফল পৌরসভা নির্বাচন । আর এই নির্বাচন উপলক্ষে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পটুয়াখালীর বাউফল পৌর এলাকা। কেবল পোষ্টারই নয়, স্টিকার, লিফলেট সহ প্রার্থীদের নামের সাথে প্রতীকের ও তাদের চরিত্রের গুনর্কিতনে যথারীতি রঙ ঢংয়ের গান বাজিয়ে চলেছে মাইকিং। কোন প্রার্থী সৎ ও যোগ্য, জণগণের জন্য…

প্রচার-প্রচারনায় মূখরিত বাউফলঃ নাঃগঞ্জের আইভির মত চমক দেখাতে পারে জুয়েল

প্রচার-প্রচারনায় মূখরিত বাউফলঃ নাঃগঞ্জের আইভির মত চমক দেখাতে পারে জুয়েল

কৃষ্ণ কর্মকার, বাউফল :: চলতি মাসের ২২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচন। নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব নেয়ার পর তাদের অধীনে দেশে এই প্রথম কোন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে সারা দেশের নজর এখন পটুয়াখালীর বাউফলের দিকে। প্রতীক বরাদ্ধের পর এখন প্রচার-প্রচারনায়…

বাউফল পৌরসভা নির্বাচনঃ কাউন্সিলর প্রার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

বাউফল পৌরসভা নির্বাচনঃ কাউন্সিলর প্রার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

বাউফল, ১৮ মে (কৃষ্ণ কর্মকার/আমাদের বরিশাল ডটকম): ২২ মে অনুষ্ঠেয় পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে পৃথক ঘটনায় ৫নং ওয়ার্ডের মোরগ প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. ফরহাদ হোসেন মিয়া (৩৮) ও ৪নং ওয়ার্ডের আপেল প্রতীকের কাউন্সিলর প্রার্থী সরোয়ার হোসেনের ছোট ভাই লিমন (১২) ও আবু তালেব…

পটুয়াখালীতে নিরুত্তাপ হরতাল পালিত, আটক ৫

পটুয়াখালীতে নিরুত্তাপ হরতাল পালিত, আটক ৫

পটুয়াখালী, ১৭ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): বিএনপির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে পটুয়াখালীতে। হরতালকে কেন্দ্র করে পটুয়াখালীতে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। তবে দিনের শুরুতে কোন নেতা-কর্মীকে মিছিল করতে অথবা কোন পিকেটারকে রাস্তায় দেখা যায়নি।

এদিকে হরতালের সমর্থনে ১৬ মে বুধবার রাতে জেলা প্রশাসক এর বাসার পাশের রাস্তায় একটি রিক্সায় আগুন দিয়ে পিকেটিং করে ১৮ দলের নেতা কর্মীরা। এছাড়াও শহরের কাজী পাড়া রোডসহ…

মির্জাগঞ্জে পানিতে পরে শিশুর মৃত্যু

মির্জাগঞ্জে পানিতে পরে শিশুর মৃত্যু

পটুয়াখালী, ১৭ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরের পানিতে পরে নুসরাত জাহান নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা গ্রামে এ ঘটনা ঘটে। নুসরাত জাহান এর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে মাধবখালী ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মাসুদ রানার শিশু কন্যা মোসাঃ নুসরাত জাহান তার সাথীদের নিয়ে বাড়ির পাশে পুকুর…

যৌতুকের জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন!

যৌতুকের জন্য স্ত্রীকে নির্মম নির্যাতন!

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া :: শরীরের গলায়, পিঠে, বুকে, নিম্নাঙ্গে ক্ষত ও শরীরের বিভিন্ন জায়গায় জমাট বেধে রয়েছে কালো ছোপ ছোপ রক্ত। সারা শরীরে আঘাতের কারনে নড়তেও পারছেন না তিনি। এভাবে প্রায় পুরো শরীর জুড়ে জখমের চিহ্ন নিয়ে আসমা বেগম (২৮) এখন কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসমার অভিযোগ, স্বামী আযাদ…

বাউফলে সাংবাদিকের উপর হামলা, প্রাননাশের হুমকি

বাউফলে সাংবাদিকের উপর হামলা, প্রাননাশের হুমকি

বাউফল, ১৭ মে (কৃষ্ণ কর্মকার/আমাদের বরিশাল ডটকম): পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিককে মারধর ও অপর এক সাংবাদিককে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাননাশের হুমকি দিয়েছে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। ১৬ মে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বাউফল থানা সংলগ্ন বাজার রোড এলাকার অগ্রনী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই দৈনিক সমকালের বাউফল উপজেলা প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায় দ্রুত বিচার আইনে মামলা…

বাউফল পৌর নির্বাচনঃ ভোট পেতে বসানো হচ্ছে নলকূপ

বাউফল পৌর নির্বাচনঃ ভোট পেতে বসানো হচ্ছে নলকূপ

বাউফল, ১৬ মে (কৃষ্ণ কর্মকার/আমাদের বরিশাল ডটকম): ‘ভোট আইছে, এ্যাহন সবাই মোগো ভোট চায়। মোগে বাড়ীতে একটা টিউবলের লাইগা তিন বছর তামাইত হাটতে হাটতে পাও ব্যথা হইয়া গেছে। কেই মোগো একটা টিউবয়েল দেয় নাই। মোগো  বাড়িতে  ৭০/৮০ডা ভোট। এহন…

ধর্মমন্ত্রীর পটুয়াখালীর বাসা থেকে হিজবুত তাওহীদের ২ সদস্য আটক

ধর্মমন্ত্রীর পটুয়াখালীর বাসা থেকে হিজবুত তাওহীদের ২ সদস্য আটক

পটুয়াখালী, ১৬ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): ধর্মপ্রতিমন্ত্রী ও জেলা আ’লীগের সভাপতির পটুয়াখালীর বাসভবন থেকে লিফলেট বিতড়নের সময় হিজবুত তাওহীদের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। ১৫ মে মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের থানাপাড়ার মন্ত্রীর নিজ বাসভবন থেকে এদেরকে আটক করা হয়েছে বলে…

Page 1 of 8012345...102030...Last »