পটুয়াখালী সদর

Page 1 of 612345...Last »

পটুয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালী, ১৮ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে সুজন মিয়া (২৮) নামের এক অস্ত্র ব্যাবসায়ীকে একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। ১৮ মে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী সুজন ময়মনসিংহের গৌরিপুর উপজেলার লন্তাখোলা এলাকার আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, ১৭ মে বৃহস্পতিবার বিকেলে ঢাকা টার্মিনাল থেকে সৈকত-১ লঞ্চে যাত্রীবেশে অস্ত্র নিয়ে পটুয়াখালীতে আসছিল…

পটুয়াখালীতে নিরুত্তাপ হরতাল পালিত, আটক ৫

পটুয়াখালীতে নিরুত্তাপ হরতাল পালিত, আটক ৫

পটুয়াখালী, ১৭ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): বিএনপির ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে পটুয়াখালীতে। হরতালকে কেন্দ্র করে পটুয়াখালীতে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। তবে দিনের শুরুতে কোন নেতা-কর্মীকে মিছিল করতে অথবা কোন পিকেটারকে রাস্তায় দেখা যায়নি।

এদিকে হরতালের সমর্থনে ১৬ মে বুধবার রাতে জেলা প্রশাসক এর বাসার পাশের রাস্তায় একটি রিক্সায় আগুন দিয়ে পিকেটিং করে ১৮ দলের নেতা কর্মীরা। এছাড়াও শহরের কাজী পাড়া রোডসহ…

ধর্মমন্ত্রীর পটুয়াখালীর বাসা থেকে হিজবুত তাওহীদের ২ সদস্য আটক

ধর্মমন্ত্রীর পটুয়াখালীর বাসা থেকে হিজবুত তাওহীদের ২ সদস্য আটক

পটুয়াখালী, ১৬ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): ধর্মপ্রতিমন্ত্রী ও জেলা আ’লীগের সভাপতির পটুয়াখালীর বাসভবন থেকে লিফলেট বিতড়নের সময় হিজবুত তাওহীদের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। ১৫ মে মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের থানাপাড়ার মন্ত্রীর নিজ বাসভবন থেকে এদেরকে আটক করা হয়েছে বলে…

পটুয়াখালী ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার

পটুয়াখালী ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার

পটুয়াখালী, ১৪ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): দলীয় শৃংঙ্খলা ভঙ্গসহ নানান অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের ৪ নেতাকে বহিস্কার করা হয়েছে। ১৪ মে সোমবার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রেজা এবং সাধারন সম্পাদক শাহানুর রহমান সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন- জেলা ছাত্রলীগের প্রাথমিক সদস্য মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মোঃ কাওসার আহমেদ সুমন,…

পটুয়াখালীতে কালি প্রতিমা ভাংচুর, আটক ১

পটুয়াখালীতে কালি প্রতিমা ভাংচুর, আটক ১

পটুয়াখালী, ১৪ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর লোহালিয়ার পালাপাড়া এলাকার কালিমন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ১৩ মে রবিবার রাতের কোন এক সময় দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একই এলাকার মোন্তাজ হাওলাদার (৪৫) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ১৪ মে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের একাধিক উর্দ্ধতন কর্মকর্তা।

মন্দির পরিচর্যা ও পরিচলনার দায়িত্বে থাকা ওই বাড়ীর…

পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়াঃ পুলিশের লাঠিচার্জ, আটক ১

পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়াঃ পুলিশের লাঠিচার্জ, আটক ১

পটুয়াখালী, ১৩ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীতে সমাবেশ পরিচালনার কর্তৃত্বকে কেন্দ্র করে ১৩ মে রোববার বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ দু’দফা লাঠিচার্জ করে তাদের ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে দুপুর আড়াইটার দিকে সদর…

পটুয়াখালীতে যুবদল আহবায়কের মুক্তির দাবীতে ছাত্রদলের মানববন্ধন

পটুয়াখালীতে যুবদল আহবায়কের মুক্তির দাবীতে ছাত্রদলের মানববন্ধন

পটুয়াখালী, ১২ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালী জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান খানের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশব্যাপী বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে মানব বন্ধন করেছে ছাত্রদল। ১২ মে শনিবার বেলা ১১টায় শহরের সার্কিট হাউজ সংলগ্ন সড়কে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ছাত্রদল, যুবদল, বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের সহাস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক…

পটুয়াখালীতে বরিশাল বিভাগীয় ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বরিশাল বিভাগীয় ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী, ১১ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের ভ্রাতৃ প্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল বিভাগীয় মত বিনিময় সভা। ১১ মে শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালী…

পটুয়াখালীতে বজ্রপাতে ১ জন নিহত, আহত ১

পটুয়াখালীতে বজ্রপাতে ১ জন নিহত, আহত ১

পটুয়াখালী, ১১ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীতে বজ্রপাতে মোসাঃ সূর্যবানু (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত অপর এক নারী মুকুল বেগম (৩২)কে উদ্ধার করে গুরুত্বর অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১ মে শুক্রবার বিকেল তিনটার দিকে শহরের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানারেউপ-পরিদর্শক (এস,আই) মো. ফজলুর রহমান জানান, শহরের পুরান বাজার কাঠপট্টি এলাকার বাসিন্দা রিক্সা চালক সেলিম হাওলাদারের স্ত্রী সূর্যবানু ও…

ফোরম্যানকে মারধর করল নির্বাহী প্রকৌশলী

ফোরম্যানকে মারধর করল নির্বাহী প্রকৌশলী

পটুয়াখালী, ১০ মে (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর স্থাণীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে তার দপ্তরের মেকানিক্যাল ফোরম্যানকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ১০ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রকৌশলীর কক্ষে এ ঘটনার পর লিটন সুবিচার দাবী করে এবং যান্ত্রিক শাখায় প্রকৌশলীর নান ধরনের অনিয়ম ও দুর্ণীতির কথা উল্লেখ করে প্রধান প্রকৌশলী বরাবরে ফ্যাক্সযোগে একটি অভিযোগ পাঠিয়েছে। এর আগেও তুচ্ছ ঘটনায় একাধিকবার গালাগাল করে বহিরাগতদের…

Page 1 of 612345...Last »