জিয়ানগর, ১৭ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে ভিজিডি’র চাল বিক্রির সময় জনতার হাতে আটক হয়েছে ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী ও ক্রেতা।
জানা গেছে, ১৬ মে বুধবার সকালে উপজেলার ২নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী নাসির শরিফ পরিষদের গুদাম থেকে কিসলুর নামের এক টমটম চালকের কাছে ভিজিডির চাল বিক্রি করতে গেলে তাদের উভয়কে গুদামে তালাবদ্ধ করে স্থানীয় জনতা আটক করে। পরে ইউপি চেয়ারম্যান শাহ আলম উপস্থিত হয়ে পাড়েরহাট নৌ পুলিশ…
পিরোজপুর, ১৬ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের কাউখালী উপজেলায় হিযবুত তাওহীদের লিফলেট বিতরণকালে হিযবুত তাওহীদের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- সোহরাব হোসেনের ছেলে আজমল হোসেন(৩৪), দুলাল হোসেন হাওলাদারের ছেলে জাহিরুল ইসলাম (৩৮) মোঃ আঃ রব এর ছেলে মোঃ আসলাম হোসেন (২৩)। আটককৃত তিনজনের বাড়িই স্বরূপকাঠী…
জিয়ানগর, ১৫ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে ডাক ঘর থাকলেও সেটি চালু না হওয়ায় ডাক বিভাগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এখানকার জনগন। দু’যুগ ধরে এ উপজেলার মানুষ উপজেলা ডাক ঘরের জন্য দাবী জানিয়ে আসার পর অবশেষে দীর্ঘ দিন পর মহাজোট সরকারের আমলে ২০১১ সালে…
মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দধিভাঙ্গা আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৫) শ্লীলতাহানীর দায়ে ঐ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যৌন হয়রাণির শিকার মেয়েটি ওই বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণীর ছাত্রী। সে পার্শ্ববর্তী বামনা উপজেলার বড়তালেশ্বর গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে।
নির্যাতিত মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের গোলাম মোস্তফা মল্লিকের ছেলে ও স্থানীয় দধিভাঙ্গা আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. জাকির হোসেন মল্লিক গত ১৯…
জিয়ানগর, ১৪ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে হত দরিদ্র নারীদের মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ১৪ মে সোমবার বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর রিকল প্রকল্পে আওতায় অক্সফ্যাম এর সহযোগিতায়, ইউকে এইড এর সিঁড়ি’র অর্থায়নে জিয়ানগর ও নাজিরপুর এলাকার ১২ জন হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ডাক দিয়ে যাই সংস্থার নির্বাহী পরিচালক শাহজাহান গাজী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার,…
পিরোজপুর, ১০ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের ১৭ দফা বাস্তবায়নের দাবীতে পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালন করেছেন। ১০ মে বৃহস্পতিবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ অবস্থান ধর্মঘট পালিত হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা কাজী…
আহাদ শিমুল, জিয়ানগর :: বৈশাখের প্রচন্ড তাপদাহে ক্লান্ত, পরিশ্রান্ত ও তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটাতেই জিয়ানগরের ডাব যাচ্ছে ঢাকায়। প্রায় সারা বছরই ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জিয়ানগর থেকে ডাবের চালান যেতে দেখা যায়। কারন বরিশালের আমড়ার পাশাপাশি ডাবেরও সারা দেশেই অনেক কদর রয়েছে। আর উপকুলীয়…
পিরোজপুর, ৮ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোজাহের হোসেন কাজী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোজাহেরের বাড়ি উপজেলার ছোট খলিশাখালী এলাকায়। ৮ মে মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ৮ মে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মোজাহের হোসেন বাড়ি থেকে পায়ে হেঁটে শহরের দিকে আসছিলেন। পথে ধুপপাশা এলাকায় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ব্যাটারি চালিত একটি অটোরিক্সা পেছন দিক…
পিরোজপুর, ৮ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে বাদল আকন (৪০) নামের এক জেলে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী বাদল আকন উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের আঃ ছত্তার আকনের ছেলে। খবর পেয়ে ৮ মে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠিয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ।
মৃতের স্ত্রী হাচিনা বেগম জানান, ৭ মে সোমবার বিকেলে সে তার ননদের অসুস্থ্য মেয়েকে দেখতে মঠবাড়িয়ার একটি…
পিরোজপুর, ৮ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): মাধ্যমিক ও সমমানের পরীক্ষার এবছরের ফলাফলে বরিশাল বোর্ডের সেরা বিশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় পিরোজপুরের ৩ টি স্কুল স্থান করে নিয়েছে।
এর মধ্যে ৪৫ টি জিপিএ-৫ নিয়ে নবম অবস্থানে রয়েছে শহরের পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের পরীক্ষার্থী ছিল ১০৭ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১০৬ জন , ৪১ টি জিপিএ-৫ নিয়ে ১২ তম অবস্থানে রয়েছে পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তাদের ১২৮ জন…