পিরোজপুর সদর

Page 1 of 41234

পিরোজপুরে শিক্ষকদের অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি

পিরোজপুরে শিক্ষকদের অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি

পিরোজপুর, ১০ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের ১৭ দফা বাস্তবায়নের দাবীতে পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালন করেছেন। ১০ মে বৃহস্পতিবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী এ অবস্থান ধর্মঘট পালিত হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক নেতা কাজী…

পিরোজপুরে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত

পিরোজপুরে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত

পিরোজপুর, ৮ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোজাহের হোসেন কাজী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোজাহেরের বাড়ি উপজেলার ছোট খলিশাখালী এলাকায়। ৮ মে মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলার ধুপপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ৮ মে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মোজাহের হোসেন বাড়ি থেকে পায়ে হেঁটে শহরের দিকে আসছিলেন। পথে ধুপপাশা এলাকায় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ব্যাটারি চালিত একটি অটোরিক্সা পেছন দিক…

বরিশাল বোর্ডের সেরা বিশে পিরোজপুরের তিন স্কুল

বরিশাল বোর্ডের সেরা বিশে পিরোজপুরের তিন স্কুল

পিরোজপুর, ৮ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): মাধ্যমিক ও সমমানের পরীক্ষার এবছরের ফলাফলে বরিশাল বোর্ডের সেরা বিশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় পিরোজপুরের ৩ টি স্কুল স্থান করে নিয়েছে।

এর মধ্যে ৪৫ টি জিপিএ-৫ নিয়ে নবম অবস্থানে রয়েছে শহরের পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তাদের পরীক্ষার্থী ছিল ১০৭ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১০৬ জন , ৪১ টি জিপিএ-৫ নিয়ে ১২ তম অবস্থানে রয়েছে পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তাদের ১২৮ জন…

পিরোজপুরে ছাত্রলীগে অন্তর্দ্বন্দ্ব, হামলায় দুই কর্মী আহত

পিরোজপুরে ছাত্রলীগে অন্তর্দ্বন্দ্ব, হামলায় দুই কর্মী আহত

পিরোজপুর, ৩ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরে ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলের জের ধরে এক গ্রুপের হামলায় অপর গ্রুপের দুই কর্মী আহত হয়েছে। আহতরা হলেন- মুনান হাওলাদার মুন্না ও সোহেল। এদের মধ্যে মুন্নাকে গুরুত্বর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ৩ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ গ্রুপের কর্মী মুনান মুন্না হাওলাদার শহর থেকে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে শহরের সদর রোডে আওয়ামীলীগ অফিসের সামনে পৌছালে…

‘স্বাধীনতার সুফল ভোগ করতে হলে দেশে গণতান্ত্রিক সরকার বহাল থাকতে হবে’

‘স্বাধীনতার সুফল ভোগ করতে হলে দেশে গণতান্ত্রিক সরকার বহাল থাকতে হবে’

পিরোজপুর, ২ মে (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘স্বাধীনতার সুফল ভোগ করতে হলে দেশে সাংবিধানিক ব্যবস্থা তথা গণতান্ত্রিক সরকার বহাল থাকতে হবে। তা’ নাহলে সকল নাগরিককে অধিকারহীন জীবন যাপন করতে হয় এবং বিশেষ বিশেষ বাহিনীর ভয়ে সর্বদা…

শিক্ষানীতি প্রক্রিয়াধীনঃ পিরোজপুরে শিক্ষামন্ত্রী

শিক্ষানীতি প্রক্রিয়াধীনঃ পিরোজপুরে শিক্ষামন্ত্রী

পিরোজপুর, ২৮ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বেসরকারি শিক্ষকদের বেতন কাঠামো, বাড়ি ভাড়াসহ যাবতীয় সুবিধা ও শিক্ষানীতি প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে।’ ২৮ এপ্রিল শনিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনায় তিনি এ কথা…

পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুর, ২৮ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর সদর থানা বিএনপি। ২৮ এপ্রিল শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের মসজিদ মোড়ে এসে শেষ হয়।

এরপর শহরের মসজিদ মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, শেখ শহীদুলৱাহ শহীদ,…

পিরোজপুরে ভায়াগ্রাসহ আটক ১

পিরোজপুরে ভায়াগ্রাসহ আটক ১

পিরোজপুর, ১৯ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): পিরোজপুরের হুলারহাট বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌন উত্তেজক ও নেশা জাতীয় ভারতীয় ঔষধসহ ১ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ১৮ এপ্রিল বুধবার রাতে সদরের হুলারহাট বন্দরের শ্রীগুর্ব ফার্মেসী নামের একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ভায়াগ্রাসহ ৫ হাজার ১২ পিস নিষিদ্ধ ঘোষিত যৌন ও নেশা জাতীয় ভারতীয় ঔষধ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দোকান নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে মিঠুন কুমার শীল…

পিরোজপুরে মাছের ড্রাম থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

পিরোজপুরে মাছের ড্রাম থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

পিরোজপুর, ১০ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): মাছের ড্রামে করে অভিনব কৌশলে ফেনসিডিল বহনকালে ১৬৯ বোতল ফেনসিডিলসহ আব্দুর রহিম (২৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পিরোজপুর ডিবি পুলিশ। ১০ এপ্রিল মঙ্গলবার বিকেলে পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের বলেশ্বর ব্রীজের টোলঘরের সামনে বাসে তল্লাশী করে…

মামলা করায় পিরোজপুরে এক যুবকের হাত পা কর্তন

মামলা করায় পিরোজপুরে এক যুবকের হাত পা কর্তন

পিরোজপুর, ৮ এপ্রিল (মাহামুদুর রহমান মাসুদ/আমাদের বরিশাল ডটকম): থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে মামলার বাদী অহিদ দরানী (২৬) নামে এক যুবকের হাত পা কেটে ফেলেছে মামলার আসামীরা। আহত যুবক বর্তমানে মূমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অহিদ দরানী পান্তাডুবি গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন দরানীর ছেলে। ঘটনাটি ঘটেছে ৭ এপ্রিল শনিবার রাতে পিরোজপুর সদর উপজেলার পান্তাডুবি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিন দরানীর একটি গরু পাশের…

Page 1 of 41234