রাজাপুর, ১৬ মে (রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠিতে অস্বাভাবিকভাবে বিষপানের প্রভনতা বৃদ্ধি পেয়েছে। ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে পারিবারিক কলহ, প্রেম, বিরহ ও অভিমানে গত ২৪ ঘন্টায় নারী, শিশু ও প্রতিবন্ধীসহ ৯ জন বিষপান করেছে। এদের মধ্যে ১ নারী ও ১ বৃদ্ধ মারা গেছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭ জন।
ঝালকাঠি সদর ও রাজাপুর হাসপাতাল সূত্র জানায়, নানা কারনে জেলার বিভিন্ন স্থানে বিষপানে ৭ জন অসুস্থ ও ঝালকাঠিতে ১…
রাজাপুর, ১৬ মে (রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে যৌতুকের দাবীতে স্ত্রীর ঠোট কেটে দিয়েছে স্বামী। ১৬ মে বুধবার সকালে যৌতুকের জন্য ঘুমন্ত স্ত্রী রোজিনা বেগমের (২০) ঠোট ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় স্বামী রিক্সা চালক ইউনুচ হাওলাদার। নির্যাতনের শিকার গৃহবধুর বাড়ি যশোরের ঝিকোরগাছা উপজেলার বিসাহরী গ্রামে। তার…
রাজাপুর, ২৯ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাবার পানি আনতে গিয়ে ঝড়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেনু বেগম (৫০) নামের দুই সন্তানের জননীর মুত্যু হয়েছে। ২৯ এপ্রিল রোববার সকাল সাড়ে ৯ টার দিকে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের বাদুরতরা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রেনু বেগম একই গ্রামের দরিদ্র দিনমজুর মঈন উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র ও মঈন উদ্দিন জানান, ২৯ এপ্রিল রোববার সকালে খাবার পানি আনতে কলসি নিয়ে…
রাজাপুর, ২৯ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠিতে নাতির জন্য ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে নানার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল বিকেলে রাজাপুরের গালুয়া ইউনিয়নের পূর্ব পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও নিকটতাত্মীয় আব্দুল খালেক জানান, মেয়ের ঘরের নাতির জন্য ডাব পাড়তে নিজ বাড়ির একটি নারিকেল গাছে উছেন তুজাহার হাওলাদারের (৫০)। এ সময় হঠাৎ হাত ছুটে নারিকেল গাছ থেকে নিচে পড়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।…
রাজাপুর, ২৯ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে হরতালে নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে পারে এমন আশঙ্কায় ২৮ এপ্রিল শনিবার গভীর রাতে ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। এরা হলেন- উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুমান তালুকদার (২৭) ও পুটিয়াখালির ৫ নং ইউনিট ছাত্রদলের সভাপতি আসিকুল ইসলাম রিসান (২২)।
রিসনের মা হাসনেয়ারা বেগম আঙ্গুরা জানান, ২৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঘুম থেকে জাগিয়ে তাদেরকে পুলিশ ধরে নিয়ে…
রাজাপুর, ২৪ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে বিএনপি’র ডাকা টানা ৩য় দিনের হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। এদিকে নাশকতামূলক কমকান্ডের আশঙ্কায় ছাত্রদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মঠবাড়ি ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি মোঃ মনির হোসেন, কর্মী মানিক হাওলাদার ও রফিক হাওলাদার। ২৩ এপ্রিল সোমবার গভীর রাতে ও ২৪ এপ্রিল মঙ্গলবার সকালে এদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফাজ্জেল হোসেন…
রাজাপুর, ২০ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে সাবেক এক ইউপি সদস্যের ঘরে ডাকাতির ঘটনায় নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালঙ্কার, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ১৯ এপ্রিল বৃহষ্পতিবার দিবাগত রাত ২ টার দিকে শুকাগড় ইউনিয়নের পিংড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য জলিলের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদের…
রাজাপুর, ২০ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বশেষ ২০ এপ্রিল শুক্রবার দুপুর ১টা পর্যন্ত উভয় পক্ষের কমপক্ষে ১৫ আহত হয়েছে। গভীর…
রাজাপুর, ১০ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে শাশুড়ি মমতাজ বেগম (৪০)কে কুপিয়ে জখম করেছে নিজ জামাতা আওলাদ হোসেন। ১০ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজাপুর উপজেলা সদরের দক্ষিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মমতাজ বেগম একই এলাকার কাঞ্চন সিকদারের স্ত্রী। আহতকে গুরুতর অবস্থায় রাতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত মমতাজ বেগম ও তার মেয়ে লিজা আক্তার (১৭) জানান, ১ বছর…
রাজাপুর, ৩ মার্চ (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে কেন্দ্র ঘোষিত ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচী সফল করতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ শনিবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক…