বরিশাল ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের নিলামে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলকে ৫ লাখ ৫১ হাজার ডলারে কিনেছে বরিশাল বার্নার্স। ঢাকায় হোটেল রেডিসনের উইন্টার গার্ডেনে বিপিএল প্রথম আসরের নিলাম ১৯ জানুয়ারী বৃহষ্পতিবার সকাল এগারোটা বিশ মিনিটে শুরু হয়। এতে ঢাকা গ্ল্যাডিয়েটরস, চট্টগ্রাম কিংস, বরিশাল বার্নার্স, খুলনা রয়েল বেঙ্গলস, দুরন্ত রাজশাহী ও সিলেট রয়ালস অংশ নেয়। বিদেশি ক্রিকেটারদের…
বরগুনা, ৫ ডিসেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত বরিশাল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বরিশালকে হারিয়ে ফাইনালে উঠেছে বরগুনা। ৫ ডিসেম্বর সোমবার বরগুনা জেলা দল ৫-৪ গোলে বরিশাল জেলা দলকে হারিয়ে ফাইনালে উত্তীর্ন হয়েছে।
নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে খেলার ফলাফল নিশ্চিত করা হয়। ৬ ডিসেম্বর মঙ্গলবার ঝালকাঠি জেলা দল ও পিরোজপুর জেলা দলের মধ্যে ২য় সেমি-ফাইনাল…
বরিশাল, ২৪ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): সৈয়দ রাসেলের অলরাউন্ড নৈপূন্যে ১৩ তম জাতীয় ক্রিকেট লীগে প্রথম জয় পেয়েছে বরিশাল বিভাগ। বরিশালের শহীদ আব্দুর বর সেরনিয়াবাত ষ্টেডিয়ামে চার দিনের ম্যাচে ঢাকা বিভাগকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বরিশালের ছেলেরা। দুই ইনিংসে মোট ৭ উইকেট নিয়ে এবং ১১৭ রান করে বরিশাল দলের সৈয়দ রাসেল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
আগের দিনের সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান নিয়ে শিশির ভেজা উইকেটে…
ঢাকা, ৪ অক্টোবর (ক্রীড়া ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): এক মাসের সফরে ৪ অক্টোবর মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছে ড্যারেন সামীর নেতৃত্বে দলটির ১৮ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এ সফরে তারা একটি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে। আগামী ১১ অক্টোবর দিবারাত্রির একমাত্র টি-২০ ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজ শুরু হবে। সফর শেষে ৩ নভেম্বর নিজ দেশে…
ঢাকা, ১ অক্টোবর (ক্রীড়া ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন আইন। টি-২০, ওয়ানডে ও টেস্ট ম্যাচের আগের নিয়মের সাথে নতুন এসব আইন যুক্ত হবে। ১ অক্টোবর শনিবার থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংগঠনের (আইসিসি) এসব নতুন আইন কার্যকর হচ্ছে।
টি-২০, ওয়ানডে ও টেস্টে যুক্ত হওয়া নতুন আইন:
ক. ব্যাটসম্যানরা এখন থেকে আর রানার নিয়ে খেলতে পারবেন না। খ. আউট…
বাউফল, ১৬ জুলাই (কৃষ্ণ কর্মকার/আমাদের বরিশাল ডটকম): ১৫ জুলাই বাউফল হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বেগম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বটকাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।
অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বেগম ফুটবল টুর্নামেন্টে কনকদিয়া আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। উক্ত টুর্নামেন্টে উপজেলার ২৩০টি প্রাথমিক বিদ্যালয়…
বরিশাল, ১৫ জুলাই (আযাদ আলাউদ্দিন/আমাদের বরিশাল ডটকম): আজ ১৫ জুলাই বিকেলে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলা । গত ২০ জুন বিকেলে বরিশাল স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ। একই স্থানে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ.এস.এম ফিরোজ আলম।…
গলাচিপা, ৮ জুলাই (সাইমুন রহমান এলিট/আমাদের বরিশাল ডটকম): গলাচিপা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ৮ জুলাই বিকেল তিনটায় স্থানীয় বালির মাঠে অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন সংসদ সদস্যের প্রতিনিধি মামুন আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ইউসুফ আলী, মো. নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর বশার প্যাদা, ছাত্রলীগ সভাপতি ইশরাত হোসেন আব্বাস প্রমুখ।…
বরগুনা, ৭ জুলাই (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১১’র পৌর পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ক্রোক সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বরগুনা ষ্টেডিয়ামে ৬ জুলাই বিকেলে অনুষ্ঠিত ফাইনালে ছেলেদের গ্রুপে (বঙ্গবন্ধু টুর্ণামেন্ট) কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দল ৭-০ গোলে ইউটিডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং মেয়েদের গ্রুপে (বঙ্গমাতা টুর্ণামেন্ট) ক্রোক সরকারী প্রাথমিক বিদ্যালয় টাই ব্রেকারে ২-১ গোলে কড়ইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে…
বরিশাল, ২১ জুন (আজাদ আলাউদ্দিন/আমাদের বরিশাল ডটকম): বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশালে শুরু হয়েছে মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লীগ। ২০ জুন বিকেলে বরিশাল স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ। বরিশালের জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিকুল আলম গুলজার, ফুটবল উপ পরিষদের আহবায়ক রুহুল আলম বাবু, সদস্য সচিব হারুন অর রশিদ…