ভোলা, ১ মে (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিনে ১ মে মঙ্গলবার মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। পরে আহত দম্পতি আজম (৪৫) ও রহিমাকে (৩৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকেই মোরশেদ…
ভোলা, ৩০ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিন উপজেলায় কলেজ ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করার ৪ দিন পরও উদ্ধার না হওয়ায় সংখ্যালঘু পরিবারটি চরম হতাশা ও নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। অপহরনের ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেলের বরুদ্ধে মামলা দায়েরের পর থেকে অপহরনকারীরা সংখ্যালঘু পরিবারটিকে মুঠোফোনে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে অপহৃতা দীপা রানীর পিতা শ্যামল মাতাব্বর তজুমদ্দিন থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
থানা পুলিশ ও অভিযোগ…
ভোলা, ২৯ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিন উপজেলায় এক কলেজ ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করার ঘটনা ঘটেছে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল এ অপহরন করেছে বলে অভিযোগ করেছেন অপহৃত ছাত্রীর মা। ২৭ এপ্রিল শুক্রবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে এ ব্যাপারে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছের। এদিকে অভিযোগ অস্বীকার করে ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছে অভিযুক্ত রাসেল।
থানা পুলিশ ও অভিযোগ সুত্রে…
তজুমদ্দিন, ২০ এপ্রিল (এম নুরুন্নবী/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিনে ভাঙ্গন কবলিত এলাকায় জিও টেক্সটাইল ব্যাগ স্থাপনের মাধ্যমে নদী ভাঙ্গন প্রতিরোধে ২ কোটি ৫৪ লক্ষ টাকার দুটি প্রকল্পের কাজ শুরু হওয়ায় শতশত অসহায় পরিবারের চোখে আশার…
ভোলা, ৬ এপ্রিল (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিন উপজেলার শিবপুর গ্রামের মেঘনা নদীর বেড়িবাধ এলাকা থেকে ৬ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় একটি জীবিত হরিণ ও মাংস পাচারকালে ৪ জন কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সিরাজ (৫০), মোস্তাফিজ (৪৫), আব্দুল হক (৪০) ও শাজাহান (৪৫)।…
ভোলা, ১৯ ফেব্রুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিনে আগুনে পুড়ে ৪টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। এসময় আগুন নিভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। আহতদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, উপজেলার সম্ভুপুর ইউনিয়নের কোড়াল মারা ৮ নং ওয়ার্ডের বাদশু পাটওয়ারী বাড়িতে ১৯ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে নাছির মিয়ার রান্না ঘরের…
তজুমদ্দিন, ১০ নভেম্বর (এম নুরুন্নবী/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিনে ভূয়া এনজিও’র মাধ্যমে সাধারন মানুষের সাথে প্রতারনার অভিযোগে ভূয়া একটি এনজিও’র প্রকল্প পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘উপকুল শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন সোসাইটি’ নামের লালমোহনের এই এজিও’র বিরুদ্ধে জয়েন ষ্টক, এনজিও ব্যুরোর নাম ভাঙ্গিয়ে ভূয়া কাগজপত্র তৈরী করে মাল্টিপারপাসসহ বিভিন্ন হুন্ডি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সুত্রে জানা যায়, ১০ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার ক্ষমতাসীন দলের…
তজুমদ্দিন, ৯ অক্টোবর (এম নুরুন্নবী/আমাদের বরিশাল ডটকম): সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ভোলার তজুমদ্দিনের মেঘনায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ মন ইলিশসহ ১৩ জেলেকে আটক করা হয়েছে। ৯ অক্টোবর রবিবার দুপুর ২টায় আটককৃত ১৩ জেলেকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের ৩ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধূরী রওশন ইসলাম।
দন্ডপ্রাপ্তরা হলেন- সামসুউদ্দিন (৩০), নুরে আলম (৩৪), জসিম (৩০), ওহিদ (৩২), জসিম (২৮),…