উজিরপুর, ৩০ নভেম্বর (এমদাদুল কাসেম সেন্টু/আমাদের বরিশাল ডটকম): কারও পৌষমাস কারও সর্বনাশ। হরতালের সময় আন্ত:উপজেলা বাস সংকটকে পুঁজি করে মনোপলি ব্যবসায় নেমেছে কতিপয় ব্যবসায়ী। হরতালের সময় রুট পারমিট না থাকা সত্তেও বরিশালের সিটি বাসগুলো চলাচল করছে বিভিন্ন উপজেলা পর্যায়ে। আর এসময় বাস সংকটকে পুঁজি করে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত প্রায় দ্বিগুন ভাড়া আদায় করছে কর্তৃপক্ষ।
জানা গেছে, সিটি সার্ভিস’র শুধুমাত্র বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে নির্দিষ্ট কিছু সড়কে চলাচলের পারমিট আছে।…
বরিশাল ডেস্ক :: বরিশালের উজিরপুর উপজেলার হারতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ভাংচুর ও বোমাবাজির ঘটনা ঘটেছে। ৭ এপ্রিল শনিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। ভাংচুর ও বোমাবাজি পরিপ্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার নির্বাচন স্থগিত করেন।
জানা গেছে, হারতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৪ টি পদে ১৪ জন ও ১টি মহিলা পদে ২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করে। স্থানীয়রা কয়েকদিন ধরে সমঝোতার মাধ্যমে কমিটি…
বরিশাল ডেস্ক :: বরিশালের গৌরনদী, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা ঘন্টেশ্বর গ্রামে একশ বছরের ঐতিহ্যবাহি ১দিনের গঙ্গা তীর্থস্নান উপলক্ষ্যে আয়োজিত মেলায় প্রকাশ্যেই বসেছে জুয়ার আসর।
জানা গেছে, ঐ এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে ঘন্টেশ্বর গ্রামে এ ঐতিহ্যবাহি মেলার আয়োজন করে। বিভিন্ন এলাকা থেকে আসা…
বরিশাল, ২৮ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের উজিরপুরে দুর্বৃত্তদের হাতে স্থানীয় ব্যবসায়ী স্বপন কুমার সমাদ্দার নিহত হওয়াকে কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৪শ’ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ২৭ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে উজিরপুর থানায় এ মামলাটি (নং ৩১) করেন কুড়লিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন খান। এদিকে গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের মামলা করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ২৮ ডিসেম্বর দুপুর থেকে এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে। গ্রেপ্তারের ভয়ে…
বরিশাল, ২৭ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের উজিরপুর উপজেলায় স্থানীয় এক ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে শোকার্ত এলাকাবাসীর বিক্ষোভের সময় গুলিবর্ষণের ঘটনায় ১৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে সুবেদার দেলোয়ার হোসেন ও কনস্টেবল রাসেল আকনকে ইতিমধ্যে বরিশাল পুলিশ লাইনে নিয়ে আসা…
উজিরপুর থেকে সাইদুর রহমান স্বপন :: বরিশালের উজিরপুর উপজেলার কুড়লিয়া বাজারে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ১০ এলাকাবাসীসহ ২৫ জন আহত হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবারের এ ঘটনায় বর্তমানে এলাকায় উত্তেজনা…
উজিরপুর, ২৩ নভেম্বর (এমদাদুল কাসেম সেন্টু/আমাদের বরিশাল ডটকম): উজিরপুর পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে ২৩ নভেম্বর বুধবার বিকেলে উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক আরিফুর রহমান। সভায় উজিরপুরে ৯টি মৌজা নিয়ে পৌরসভা…
উজিরপুর, ১৯ নভেম্বর (এমদাদুল কাসেম সেন্টু/আমাদের বরিশাল ডটকম): মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার জাসদের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত মেজর এম এ জলিলের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১৯ নভেম্বর শনিবার বরিশালের উজিরপুরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেজর জলিলের ২২তম মৃত্যুবার্ষিকী পালন করে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকালে মেজর জলিল পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরে মেজর জলিলের ভাষ্কর্যে পুষ্প অর্পণ করে দোয়া মোনাজাত ও এক আলোচনা সভা করা হয়। এছাড়া উজিরপুরের সিকদার পাড়ায়…
উজিরপুর, ১৯ নভেম্বর (এমদাদুল কাসেম সেন্টু/আমাদের বরিশাল ডটকম): উজিরপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৪০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হেমায়েত উদ্দিন, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, আ’লীগের সাধারণ সম্পাদক এস, এম জামাল হোসেন, এনজিও কর্মকর্তা বিপ্লব মোল্লা, আশরাফ আলী রাড়ী প্রমূখ।
- (আমাদের বরিশাল ডটকম/উজিরপুর/এদা/তাপা)
উজিরপুর, ১৫ নভেম্বর (এমদাদুল কাসেম সেন্টু/আমাদের বরিশাল ডটকম): ‘খালেদা জিয়া যুদ্ধ অপারাধীদের বিচারের হাত থেকে রক্ষায় আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তিনি রাজাকারদের রক্ষার জন্য আরেকটি যুদ্ধ করতে চায়। আমরাও প্রস্তুত আছি, ৭১ এর মত আবার যুদ্ধ…