জিয়ানগর, ১৭ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে ভিজিডি’র চাল বিক্রির সময় জনতার হাতে আটক হয়েছে ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী ও ক্রেতা।
জানা গেছে, ১৬ মে বুধবার সকালে উপজেলার ২নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদের নৈশ প্রহরী নাসির শরিফ পরিষদের গুদাম থেকে কিসলুর নামের এক টমটম চালকের কাছে ভিজিডির চাল বিক্রি করতে গেলে তাদের উভয়কে গুদামে তালাবদ্ধ করে স্থানীয় জনতা আটক করে। পরে ইউপি চেয়ারম্যান শাহ আলম উপস্থিত হয়ে পাড়েরহাট নৌ পুলিশ…
জিয়ানগর, ১৫ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে ডাক ঘর থাকলেও সেটি চালু না হওয়ায় ডাক বিভাগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এখানকার জনগন। দু’যুগ ধরে এ উপজেলার মানুষ উপজেলা ডাক ঘরের জন্য দাবী জানিয়ে আসার পর অবশেষে দীর্ঘ দিন পর মহাজোট সরকারের আমলে ২০১১ সালে…
জিয়ানগর, ১৪ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে হত দরিদ্র নারীদের মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। ১৪ মে সোমবার বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর রিকল প্রকল্পে আওতায় অক্সফ্যাম এর সহযোগিতায়, ইউকে এইড এর সিঁড়ি’র অর্থায়নে জিয়ানগর ও নাজিরপুর এলাকার ১২ জন হতদরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ডাক দিয়ে যাই সংস্থার নির্বাহী পরিচালক শাহজাহান গাজী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার,…
আহাদ শিমুল, জিয়ানগর :: বৈশাখের প্রচন্ড তাপদাহে ক্লান্ত, পরিশ্রান্ত ও তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটাতেই জিয়ানগরের ডাব যাচ্ছে ঢাকায়। প্রায় সারা বছরই ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জিয়ানগর থেকে ডাবের চালান যেতে দেখা যায়। কারন বরিশালের আমড়ার পাশাপাশি ডাবেরও সারা দেশেই অনেক কদর রয়েছে। আর উপকুলীয়…
জিয়ানগর, ৭ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগর উপজেলায় এস,এস,সি পরীক্ষায় ৩টি প্রতিষ্ঠান এবং দাখিল পরীক্ষায় ৪ টি প্রতিষ্ঠান শত ভাগ পাশ করেছে। প্রতিষ্ঠানগুলো হল- ইন্দুরকানী এমইউ মাধ্যমিক বিদ্যালয়, বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ভবানীপূর মাধ্যমিক বিদ্যালয়, পত্তাশী এস দাখিল মাদরাসা, টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা, বালিপাড়া সিনিয়র মাদরাসা, পশ্চিম বালিপাড়া নুরিয়া দাখিল মাদরাসা।
এবছর জিয়ানগরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৩ জন। এর মধ্যে এস,এস,সি তে ৪ জন,…
জিয়ানগর, ৭ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরের বলেশ্বর নদ থেকে জাকির হোসেন(৩৫) নামের ১ যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ মে সোমবার উপজেলার পাড়েরহাটের চর লাহুরী এলাকায় বলেশ্বর নদ লাশটি উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চর লাহুরী এলাকার দিন মজুর জাকির হোসেন রোববার নদীতে মাছ ধরতে গেলে আর ফিরে আসেনি। অনেক সন্ধান চালিয়েও তাকে পাওয়া যায় নাই। ৭ মে সোমবার স্থানীয়রা লাশটি নদীতে…
জিয়ানগর, ৪ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): আজ ২২ বৈশাখ চন্ডিপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে জিয়ানগরের পার্শ্ববর্তী হিন্দু অধ্যুষিত চন্ডিপুর গ্রামে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা নির্মম ও নিষ্ঠুর গণহত্যা চালায়। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী, শিল্পী, শিক্ষক, ডাক্তার, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, নারী ও শিশুসহ ১৪৭ জন নিহত হয়। পরে আহত অবস্থায় মারা যায় আরো অনেকে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আহত অবস্থায় বেঁচে থাকা কয়েক জনের সাথে কথা বলে জানা…
জিয়ানগর, ৪ মে (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে প্রতিহিংসার আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ৩ মে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলার অহেদ আলীর বসত ঘরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে অহেদ আলীর স্ত্রী শাহিদা খাতুন জানান, গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে মোশারেফের নেতৃত্বে এক দল সন্ত্রাসী আমাদের বসত ঘর আগুন দিয়ে জালিয়ে দেয়। ওই রাতে ওদের ভয়ে…
জিয়ানগর, ৩ মার্চ (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে ফসলী জমি কেটে রাস্তা নির্মান করা হচ্ছে। এতে আশেপাশের প্রায় ১০০ একর জমিতে জলাবদ্ধতার আশংকা করছেন স্থানীয় চাষীরা। ফলে স্থানীয় চাষীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া বাজার সংলগ্ন ফসলী জমিতে এ্যাডভোকেট মোঃ শহিদুজ্জামান মাটি…
জিয়ানগর, ১৮ জানুয়ারী (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টা বীজ ও সার বিতরন করা হয়েছে। ১৮ জানুয়ারী বুধবার কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরন করা হয়।
উপজেলার ৪০০ কৃষককে জন প্রতি ৩ কেজি ভূট্টা বীজ ও ২৫ কেজি এমওপি এবং ২৫ কেজি ডিএপি সার বিতরন করা হয়। উপজেলা চত্ত্বরে আয়োজিত বীজ ও সার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার…