Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৯:২৭ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » পিরোজপুরে নিখোঁজের ৪ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার
২২ February ২০২১ Monday ৫:৪৪:৫১ PM
Print this E-mail this

পিরোজপুরে নিখোঁজের ৪ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার


ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিখোঁজের ৪ দিন পরে এক জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ইন্দুরকানী উপজেলার কলারন চন্ডিপুরের খোলপটুয়ার বলেশ্বর নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক মোহাম্মাদ উল্লাহ (১৮) নড়াইল জেলার সদর উপজেলার বাবুনগর গ্রামের নাজমুল হক মোল্লার ছেলে।  জানা যায়, গত বৃহস্পতিবার সকালে ইন্দুরকানী উপজেলার কলারন চন্ডিপুর এলাকায় শাহ আমানত-১ রাবেয়া শিপিংয়ের কয়লা ভর্তি একটি জাহাজ মোংলা বন্দর থেকে মোল্লারহাট যাওয়ার জন্য কঁচা নদীর মোহনায় আসে। জাহাজটি ওই নদীতে নোঙর করার সময় শ্রমিক মোহাম্মাদ উল্লাহ ছিটকে নদীতে পড়ে যান। পরে জাহাজের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করলে তাকে আর পাওয়া যায়নি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, কলারন চন্ডিপুরের খোলপটুয়ার বলেশ্বর নদী এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে ইন্দুরকানী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com